রুকমার জীবনে নতুন সদস্য! কে তিনি? জানলে চমকে যাবেন আপনিও…

ছোট পর্দার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে যার নাম উঠে আসে তিনি হলেন রুকমা রায় (Rooqma Roy)। এই মুহূর্তে সান বাংলায় (Sun Bangla) রূপ সাগরে মনের মানুষ (Rup Sagore Moner Manus) ধারাবাহিকে কাজ করছেন। বরাবরে মতো এই ধারাবাহিকেও রুকমার অভিনয় ছোট পর্দার দর্শকের মন জয় করে নিয়েছে।

২০১৪ -তে কিরণমালার কেন্দ্রীয় চরিত্র রাজকুমারী কিরলমালায় ভূমিকায় ছোট পর্দার দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন রুকমা। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ধারাবাহিকে কাজের প্রস্তাব পেয়েছেন। তবে লালকুঠি ধারাবাহিকের টিআরপি খুব একটা ভালো জায়গায় ছিল না। বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি। এই মুহূর্তে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক রূপ সাগরে মনের মানুষে পূর্ণার চরিত্রে আরও একবার নিজকে সফল অভিনেত্রী হিসাবে প্রমান করলেন।

অভিনেত্রী জীবনে সুখবর

এর মাঝেই উইকেন্ডে এক বড় সুখবর দিলেন অভিনেত্রী। ক্যাপশনে বং বিউটি রুকমা লেখেন, লুক অ্যাট দিস বিউটি। মাই বেবি হ্যাস অ্যারাইভড। যার বাংলা অর্থ, এই সৌন্দর্যের দিকে একবার দেখুন। আমার সন্তান এসেছে। সঙ্গে একটা লাভ ইমোজি। প্রসঙ্গত, টলিউডের ফেমাস স্টার রাহুল রায়ের সঙ্গে নাম জড়িয়েছে রুকমার।

লালকুঠি ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময়ই তাঁদের সম্পর্ক হয়ে উঠেছিল পেজ থ্রি-র হট কেক। গসিপের মাঝেই সন্তান আসার গুড নিউজ শেয়ার করলেন রুকমা! সতীর্থ থেকে ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এবার তার সন্তানকে দেখার জন্য উদগ্রীব ভক্তরা। তাহলে চলুন দেখে নেওয়া যাক তার সন্তানকে।

কবে এমন চুপিচুপি মা হয়ে গেলেন রুকমা? কেউ কিছু জানতেই পারলো না। না, আসলে ব্যাপারটা একটু অন্য রকম। রূপ সাগরেমনের মানুষ ধারাবাহিকে কাজ করার মাঝেই ব্র্যান্ড নিউ গাড়ি কিনলেন অভিনেত্রী। হুন্ডাই শোরুমে নতুন গাড়ির সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন।

সাদা গাড়ির পাশে দুধ সাদা ছোট্ট পোশাকে পোজ দিয়েছেন রুকমা। আর ক্যাপশনে নতুন গাড়িতেই বেবি সম্বোধন করেছেন। আসলে প্রিয় জিনিস বা নতুন কোনও জিনিসকে তো সন্তানতুল্যই মনে করেন সকলে। রুকমার পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সঙ্গে হৃদয়ের ইমোজি। ইন্ডাস্ট্রির সতীর্থ শ্রীতমা রায় চৌধুরী থেকে রেজওয়ানরাও তাঁকে কনগ্র্যাচুলেট করেছেন।