রূপের বাবার কথাতেই ফাঁস হলো রূপের আসল চেহারা! আজকের পর্বে রয়েছে দুর্ধর্ষ টুইস্ট

বর্তমানে জি বাংলায় (Zee Bangla) যে সব ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম একটি হলো ইচ্ছে পুতুল (Ichhe Putul)। শুরু হওয়ার পর থেকেই দর্শকদের আলোচনার প্রসঙ্গ এবং কৌতূহলের কারণ হয়ে উঠেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের প্রধান আকর্ষণ নায়িকা মেঘ। বর্তমানে মেঘের জীবন নিয়েই আবর্তিত হচ্ছে ধারাবাহিকের গল্প।

ছোট থেকেই মেঘের দিদি ময়ূরী মেঘের ক্ষতি করার চেষ্টা করে এসেছে। এই গোটা পৃথিবীতে মেঘকে যদি একমাত্র কেউ ভালোবাসে এবং বিশ্বাস করে তাহলে সেটা হলো তার বাবা। বিয়ের পর মেঘের স্বামী নীল অব্দি ভুল বুঝেছে মেঘকে। বর্তমানে মেঘ অনেকটা সাবলম্বী এবং প্রতিবাদী চরিত্রের হয়ে উঠেছে যার ফলে মেঘের প্রতি আকর্ষণ বহুগুণ বেড়ে গিয়েছে দর্শকদের।

মেঘের গানে খুশি হয়ে উপহার দিল ঠাম্মি

বর্তমান গল্প অনুযায়ী শুরু হয়ে গিয়েছে মেঘের কম্পিটিশন। মেঘ যখন গান গায় মুগ্ধ হয়ে যায় সবাই। মেঘের গান শুনে খুব খুশি হয় তার ঠাম্মি। আলাদা করে ডেকে মেঘের অনেক প্রশংসা করেন তিনি। শশুর বাড়ির সম্পর্ক থেকে অনেক দূরে গিয়ে মেঘের কাছে একেবারে আপন হয়ে উঠেছে নীলের ঠাম্মি। খুশি হয়ে মেঘকে নিজের গলার সোনার চেনটা খুলে দিয়ে দেয় সে।

প্রতিযোগিতার মাঝপথে বিপদে পড়ল মেঘ

শুরুতে সব ভালো হলেও মাঝপথে বেশ সমস্যার সম্মুখীন হতে হয় মেঘকে। হঠাৎ জানা যায় মেঘের সাথে ডুয়েটে গান করার জন্য যে প্রতিযোগী ছিলেন তিনি হঠাৎই প্রতিযোগিতা ছেড়ে চলে গিয়েছেন এবং তার ফোনও বন্ধ। এই নিয়ে বিপদে পড়েছে মেঘ এবং এই প্রতিযোগিতার কর্তৃপক্ষ। কিন্তু এই সমস্যার সমাধান করে গুরুজীর এক ছাত্র। প্রথম থেকেই মেঘের সাথে বেশ বন্ধুত্ব জমিয়েছে সে। এইবার মেঘকে সাহায্য করতে তার সাথে ডুয়েট গাওয়ার প্রস্তাব দেন তিনি। এরপর সবাই নিশ্চিন্ত হয়।

গিনিকে বিয়ে করতে অস্বীকার করল রূপ

অন্যদিকে নীলের বাড়িতে খাবার টেবিলে অনেক কথাই হচ্ছিল দুই পরিবারের মধ্যে। সবকিছুর মাঝে হঠাৎ রূপের বাবা বলে ওঠে দুজনের বিয়ে দিয়ে দিলে কেমন হয়? এই শুনে ইতস্তত করতে থাকে সবাই। তখন গিনির জেঠিমা রূপের বাবাকে বুঝিয়ে বলেন, “আমাদের বাড়িতে মা সবার উপরে। তার থেকে একটু অনুমতি নিতে হবে তাছাড়া ওরা তো আজকালকার ছেলেমেয়ে তাই ওরাই বুঝে নিক এর পরের বিষয়টা।” বিয়ের কথা শুনে বিরক্তির ছাপ পড়ে রূপের চোখে মুখে। সে যে কখনই গিনিকে বিয়ে করতে চায় না সেটা স্পষ্ট। এখন শুধু তার এই মুখোশ কবে খুলে পড়ে সেটাই দেখার অপেক্ষায় দর্শক মহল।