এইবার পাপের ঘরা পুর্ণ হলো স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের খলনায়িকা মিশকার। ধীরে ধীরে সব কিছুই চলে যাচ্ছে তার বিরুদ্ধে। বহু দিন পর আবার জমে উঠেছে মেগা। আগের মেজাজে আগের যায়গায় ফিরছে অনুরাগের ছোঁয়া।
আরো পড়ুন:একটা মুখোশ খুলতে গিয়ে অন্য মুখোশের জালে জড়িয়ে গেল শ্রাবণ! নতুন মা ধরা পড়লেও নতুন বিপদ শ্রাবণের জীবনে!
বর্তমান গল্প অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা দীপার মেয়ে রুপার অনেক বড় ক্ষতি করে দিয়েছে মিশকা। এরপরেও শান্তি হয়নি তার। সে হসপিটালে এসে রুপাকে একেবারে মেরে ফেলতে চেয়েছিল সে। কিন্তু দীপা সেটা হতে দেয়নি। মিশকাকে মারতে মারতে জেলে ঢুকিয়েছে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অর্জুন দীপার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করে। দীপা খুব জোর করলে অর্জুনের বলার আগেই সূর্য বলে ওঠে রুপার এক্সাইড প্যারালাইস হয়ে গিয়েছে। তখন অর্জুন বলে ঠিকমতো যত্ন নেওয়া হলে, থেরাপি চললে রুপা আবার সুস্থ হয়ে যাবে। এত ঘটনা ঘটার পর সূর্যের মধ্যে বেশ পরিবর্তন লক্ষ্য করে প্রত্যেকে। তবে এই পরিবর্তন কতক্ষণ টেকে সেটাই দেখার বিষয়।
অন্যদিকে মিশকার সাথে জেলে দেখা করতে আসে তার পাপাই। তার সাথে কথা বলে পাপাই বুঝতে পারে মিশকা এতদিন যা করেছে সবকিছু নিজের জন্য, নিজের ছেলের প্রতি বিন্দুমাত্র টান নেই তার। এসব জানতে পারে নিজের ভুল বুঝতে পারে সে, আর তার ব্যবহারে বোঝা যায় আর মন থেকে মিশকার পাশে নেই পাপাই।
View this post on Instagram
এদিকে পুলিশ জানিয়ে দেয় মিশকাকে খুব বেশিদিন লকাপে আটকে রাখা যাবে না। কারণ ওর বিরুদ্ধে কোনো আই উইটনেস নেই, একমাত্র রয়েছে রুপা কিন্তু ও কথা বলার অবস্থাতে নেই। ও যদি সাক্ষী দিতে না পারে তাহলে মিশকাকে ছেড়ে দিতে বাধ্য হবে তারা। এটা জানার পর দীপা ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করে যাতে রুপা তাড়াতাড়ি কথা বলার অবস্থায় আসে।





