স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ধারাবাহিকের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। বিশেষ করে ধারাবাহিকে সোনা এবং রূপা নামের দুই খুদে চরিত্রের আগমন হওয়ার পর থেকেই সিরিয়ালটি ধারাবাহিকভাবে বেঙ্গল টপার হচ্ছে। মাঝে সূর্যের অহেতুক জেদ যা সে আজও দেখিয়ে যাচ্ছে, মানুষকে বিরক্ত করে তুলেছিল। বর্তমানে অনুরাগের ছোঁয়ার এই এত জনপ্রিয়তার পেছনে আজ সোনা এবং রূপার অবদান রয়েছে তা বলাই বাহুল্য।
সূর্য এবং দীপার যমজ সন্তানের মধ্যে একজন হল রূপা। এই চরিত্রটিতে অভিনয় করছে সৃষ্টি মজুমদার (Srishti Majumdar)। এত ছোট্ট বয়সেই তার নিখুঁত অভিনয় দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন দর্শকরা। মিষ্টি মেয়ে রূপার ফ্যান হয়ে গিয়েছেন বাচ্চাবুড়ো সকলেই। দর্শকরা নিশ্চিত এতটুকু বয়সে এমন সুন্দর অভিনয় করছে যে বড় হলে সে আরও বড় অভিনেত্রী হতে পারবে।
এদিনের পর্বে রুপার মানবিকতা দেখে সত্যি প্রশংসা না করে থাকা যায় না। ওই টুকু একটা মেয়ে এই বয়সেই হাজারও এক অভাব অনটনের মধ্যে দিয়ে দিন যাপন করছে, রোজ নিজের মা কে কষ্ট পেতে দেখছে, টাকার জন্য বাড়ি ওয়ালা দীপাকে অপমান করছে সেটাও সে দেখছে, এত কিছু সহ্য করেও নিজে এত খারাপ থেকেও রুপার মনে অন্যের জন্য দয়া মায়ার কোনো কমতি নেই।
সোনা রুপাকে বলে জানো পচা মেয়ে মা আর কাকিয়া দুই বোন তুমি কি জানতে? রুপা মনে মনে ভাবে মা আর কাকিয়া দুই বোন তার মানে ভালো দাদু মাএরও বাবা। আমিও তো তোমায় বলতে পারছিনা হিংসেকুটি তোমার বাবা আমারও বাবা। তারপর রত্না দেবী দীপাকে আবার কথায় কথায় অপমান করায় রুপা বলে তুমি তো আমার মা এর মা তাহলে তুমি এরকম ব্যাবহার কেনো করো। আর তখনই রত্না দেবীর থেকে রুপা জানতে পারে যে সে দীপার সৎ মা।
এরপর উর্মিকে নিজের হাতে খাইয়ে দেয় দীপা। আড়াল থেকে সেই দৃশ্য দেখে রুপা। আর ভাবে হিংসে কুটির মা মারা যাওয়ার পর হয়তো ডাক্তারবাবু মাকে বিয়ে করেছিল। হিংসে কুটির কত কষ্ট ওর মা নেই। হিংসে কুটিতো আমার বোন হয়। আমার মা যেভাবে মাসির খেয়াল রাখে আমিও সেভাবে হিংসে কুটির খেয়াল রাখবো। সত্যিই রুপার এই ভাবনায় মুগ্ধ দর্শক। যার নিজের জীবনটা এত কষ্টের সেই মেয়েটা ভাবছে অন্য জনের কথা যে কিনা কষ্ট কী অভাব কী সেসব কিছুই দেখেনি।





