সোনা রূপা যমজ বোন, সমস্ত প্রমাণ সূর্যের হাতে ধরিয়ে দিল রুপা, নিজের ভুল সংশোধন কি করতে পারবে সূর্য নাকি আবার মিশকার কথা শুনবে?

বর্তমানে স্টার জলসার সব থেকে জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। দর্শকদের মনে এখন পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। প্রত্যেক সপ্তাহেই এখন চ্যানেল টপার হচ্ছে সূর্য দীপার জুটি। এখনই ধারাবাহিকটি পরিবার হয়ে উঠেছে দর্শকদের কাছে। ভক্তরা ধারাবাহিকটিকে এতটাই আপন করে নিয়েছে যে সূর্য আর দিপার জমজ সন্তান সোনা রুপার কষ্টের সমান কষ্ট পান ভক্তরাও।

এই মুহূর্তে ধারাবাহিকের নায়ক এবং নায়িকা অর্থাৎ সূর্য এবং দীপা এদের দুজনের মধ্যে চলছে ভুল বোঝাবুঝির গল্প। একে অপরের থেকে অনেকখানি দূরে সরে গিয়েছে তারা। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন পুনরায় তাদেরকে একসাথে কাছাকাছি দেখার আশায়। তবে আর খুব বেশি দিন তার জন্য অপেক্ষা করতে হবে না ভক্তদের।

রথের পর্ব মিটে যাওয়ার পরে সবাই পুনরায় নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেলেও রুপার মন পড়ে থাকে তার বাবার কাছে। অন্যদিকে সূর্য রুপা বলতে অজ্ঞান তারও বারবার মনে পড়তে থাকে রুপার কথা। রুপা কিছুতেই ভেবে পায় না কি করলে সে তার বাবা এবং বোনের সঙ্গে থাকতে পারবে। দীপার কাছে বারবার প্রশ্ন করতে থাকে রুপা।

রুপা জিজ্ঞাসা করে কিভাবে প্রমাণ করবো যে আমি বাবার মেয়ে। দীপার কাছে কোন উত্তর নেই তাই চুপ করে থাকে দীপা। এমন সময় সেখানে এসে হাজির হয় রুপার মামী। রুপাকে কাঁদতে দেখে মনটা কেঁদে ওঠে তার। রুপা তার মামীর কাছে গিয়ে বলে তুমি বলো মামী কি করলে বাবার কাছে সব সত্যিটা প্রমাণ করা যাবে? তখন তার মামী বলে আর তোকে তোর নিজের বাড়ি থেকে দূরে থাকতে হবে না।

এরপর রুপার মামী আসল রিপোর্টগুলো নিয়ে আসে এবং ফোন করে সূর্যকে দীপার বাড়িতে আসতে বলে। সূর্য এলে তাকে সমস্ত আসল রিপোর্টগুলো দেখায় রুপা। সে সূর্যকে বলে দেখো ডাক্তারবাবু এখানে স্পষ্ট লেখা রয়েছে সমস্ত সত্যিটা। আমি আর হিংসে কুটি তোমারই মেয়ে। রিপোর্ট গুলো দেখে মাথা ঘুরে যায় সূর্যের নিজের ভুল বুঝতে পারে সে। সঙ্গে সঙ্গে রুপা আর দীপার কাছে ক্ষমা চেয়ে নেয় সূর্য। যদি সত্যি সত্যি এমন কিছু ঘটে, যদি এমন করেই সমস্ত কিছু চোখের সামনে চলে আসে সূর্যর, সমস্ত সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়ে আবার এক হয়ে যায় তারা তাহলে কেমন লাগবে দর্শকদের?

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)