“আজ থেকে বোন আমাদের কাছেই থাকবে”, বোনকে আর নিজের থেকে দূরে করতে নারাজ রুপা, সূর্য কি এবার তার দুই মেয়েকেই হারাবে?

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় মেগা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। চলতি সপ্তাহেও বেঙ্গল টপারের খেতাব ধরে রেখেছে সূর্য-দীপা জুটি। রাত সাড়ে ৯টা বাজলেই সিরিয়ালপ্রেমী বাঙালি স্টার জলসার পর্দায় চোখ রাখে। এই সময়টা তারা টিভি ছেড়ে একপাও নড়ে না। এখন এই ধারাবাহিকে চলছে সোনা রুপার ট্র্যাক।

এই পর্বে দেখানো হয় রত্না দেবীর কথায় ভীষণ কষ্ট পেয়েছে সোনা। সোনা কে যতই সবাই মিলে বোঝাক না কেন সোনার মাথায় এখন শুধুই রত্না দেবীর কথাগুলো ঘুরছে। সে ভাবছে যদি তাকে তার বাবা কুড়িয়ে পেয়ে থাকে তাহলে তার আসল মা কোথায়?

কাঁদতে কাঁদতে রাস্তায় বেরিয়ে যায় সোনা ঊর্মি তার কাছে গেলে সোনা জিজ্ঞাসা করে তার আসল মা কে? তখন উর্মি তাকে বলে ফুল মাই তোর আসল মা। সোনা কাঁদতে থাকে। তাকে বুঝিয়ে সুুঝিয়ে ঘরে নিয়ে আসা হলে সেখানে এসে হাজির হয় রুপা। তখন , সোনার মন ভালো করতে রুপা আর সোনাকে নিয়ে রেস্টুরেন্টে যায়।

কিন্তু সেখানেও মন বসে না সোনার। ঝামেলা করে বাড়ি ফিরে যায় তারা। বাবার সাথে খুব রেগে রেগে কথা বলে সোনা। কেউ বুঝতে পড়ে না কি হয়েছে। সোনার এমন অবস্থা দেখে সেখানে গিয়ে হাজির হয় দীপা। দীপাকে দেখে ফুল মা বলে জড়িয়ে ধরে সোনা। তাকে ধরে ভীষণ কাঁদতে থাকে সে। এদিকে সোনার এমন অবস্থা দেখে কষ্ট পায় রুপা।

এরপর সোনা বলে সে আর ওই বাড়িতে থাকতে চায় না। সোনা তার ফুল মাকে বলে আমাকে তোমার সাথে নিয়ে চলো ফুল মা। আমি আর এই বাড়িতে থাকবো না। সোনার মুখে এমন কথা শুনে রুপা বলে মা তাহলে কি হিংসে কুটি কে আমাদের সাথে নিয়ে যাব? তাহলে কত ভালো হবে। দীপা, তখন বলে সোনা যদি চলে যায় তাহলে তোদের বাবা , কী নিয়ে বাঁচবে? তবে কি এবার সোনার মন খারাপের হাত ধরেই আসল রহস্যটা সামনে আসবে সূর্যর।