স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘রামপ্রসাদ’ (Ramprasad)। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে ছিলেন পরিচিত অভিনেতা সব্যসাচী চৌধুরী। প্রেমিকা ঐন্দ্রিলার মৃত্যুর পর ধারাবাহিকে কাজের সূত্র ধরেই বাস্তব জীবনে ফিরছিলেন নায়ক। ‘রামপ্রসাদে’ তাঁর অভিনয় বিশেষ নজর কাড়ে দর্শকদের। সম্প্রতি এই ধারাবাহিকে শুরু হয়েছে নতুন অধ্যায়। তবে এরইমধ্যে জলসা কর্তৃপক্ষ নিল গুরুতর সিদ্ধান্ত।
স্টার জলসা রামপ্রসাদ ধারাবাহিকটি শেষের গুঞ্জন
অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। টিআরপি তালিকায় তেমনভাবে নজর কাড়ছে না এই ধারাবাহিক। খবর ছিল, আর কিছুদিনের মধ্যেই এই ধারাবাহিকটি শেষের সিদ্ধান্ত জানাবে স্টার জলসা। কিন্তু সম্প্রতি এই ধারাবাহিকে রানী ভবানীর অধ্যায় শুরু হতে সেই জল্পনা থিতু হতে থাকে।
‘রামপ্রসাদ’ ধারাবাহিকে রানী ভবানীর চরিত্র নিয়ে টেলিভিশনে কামব্যাক করেছেন অভিনেত্রী তিয়াসা লেপচা। রামপ্রসাদ ও রানী ভবানীর কাহিনী নিয়ে ক্রমশ এগোচ্ছিল এই ধারাবাহিক। তবে এর মাঝে জলসা কর্তৃপক্ষের সিদ্ধান্তে কোনো তাৎপর্য খুঁজে পাচ্ছেন না দর্শকেরা। জানা যাচ্ছে, রামপ্রসাদের নায়কের চরিত্র নাকি বদল হতে চলেছে।
স্টুডিও সূত্রে খবর, রামপ্রসাদ ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী সুস্মিলি আচার্য তাঁর মাধ্যমিক পরীক্ষার জন্য বেশ কিছু দিনের বিরতি নিয়েছিলেন। তাই ধারাবাহিকের এপিসোডে সর্বানীকে আর দেখাই যাচ্ছে না। এখন গল্পে প্রধান হয়ে উঠেছেন রানী ভবানী তথা অভিনেত্রী তিয়াসা লেপচা। এখন তাঁকে কেন্দ্র করেই ঘুরছে গল্পের মোড়।
টলিপাড়া সূত্রে খবর, এখন থেকে স্টার জলসার ‘রামপ্রসাদ’ ধারাবাহিকটিতে নায়ক ও নায়িকা আর রামপ্রসাদ ও সর্বানী নন। বরং রানী ভবানী হয়ে উঠেছেন প্রধান প্রেক্ষাপট। ধারাবাহিকের টিআরপি বাড়াতে নাকি এমনটাই সিদ্ধান্ত নিয়েছে জলসা কর্তৃপক্ষ। যার জেরে একেবারে নতুন ধরনের গল্প দেখতে পাবেন টেলি অনুরাগীরা।





