জোর কদমে চলছে প্রেম! শহর থেকে দূরে গিয়ে একান্তে সময় কাটাচ্ছে সাহেব সুস্মিতা!

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘কথা’ (Kothha)। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিক রমরমিয়ে চলছে স্টার জলসার (Star Jalsha) পর্দায়। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক এবং ধারাবাহিকের চরিত্রগুলি। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য। উল্লেখ্য এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ বেশ কয়েক বছর পর টেলিভিশনের ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা সাহেব। TRP তালিকাতে আগের মতন চমক দেখা না গেলেও, ভালোই ফলাফল করছে প্রতি সপ্তাহে।

প্রতিদিনই ধারাবাহিতে থাকে নিত্য নতুন ধামাকাদার এপিসোড। প্রতিদিনই নতুন নতুন চমক দিয়ে দর্শকদের মাতিয়ে রাখে কথা ধারাবাহিক। যদিও বর্তমানে ধারাবাহিকের জনপ্রিয়তা আগের তুলনায় অনেকটা কমে গিয়েছে। দর্শক এখন আর সেভাবে ধারাবাহিকটিকে নিয়ে মাতামাতি করেন না। তবে মাঝেমধ্যেই কথা অর্থাৎ অভিনেত্রী সুস্মিতাকে ট্রোলের মুখে পড়তে হয়। নিজের কর্মকাণ্ডের জন্য, কখনো সাহেবের গায়ে পড়ে যাচ্ছে, কখনো আতলেমি করছে তার জন্য দর্শক অভিনেত্রীকে মোটেই পছন্দ করেন না।

Actor, actress, Bengali serial, Bengali television, Kothha, Saheb Bhattacharya, Star Jalsha, Sushmita Dey, অভিনেতা, অভিনেত্রী, কথা, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, সাহেব ভট্টাচার্য, সুস্মিতা দে

তবে এই ধারাবাহিককে অভিনয় করার পর থেকেই সাহেব সুস্মিতার ঘনিষ্ঠতা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছিল। তারা সম্পর্কে আছেন এমন গুঞ্জন শোনা গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। যদিও মাঝে সাহেবের জীবনে অন্য নারী এসেছিল সেই নিয়েও গুঞ্জন শোনা গিয়েছিল। নেটপাড়ায় গুঞ্জন তাঁরা নাকি প্রেম করছেন! কিন্তু সম্পর্ক নিয়ে কোনওরকম মুখ খোলেননি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে।

সম্প্রতি কিছুদিন আগে সাহেব সুস্মিতা দুজনেই তাদের সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম থেকে একটি ছবি স্টোরিতে আপলোড করেন। একই জায়গার ছবি নিজেদের সোশাল মিডিয়ার স্টোরিতে শেয়ার করেছেন দু’জনে। তবে ভক্তদের সঙ্গে লুকোচুরি করেই যেন একটু আলাদাভাবে ছবি তুলে পোস্ট করেছেন তাঁরা নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে। সেই ছবি দেখেই উঠছে নানা প্রশ্ন। একই আকাশের নীচে একইরকম কটেজের ছবি দেখা যাচ্ছে সেখানে। তাহলে কি একই জায়গায় রয়েছেন তাঁরা? এবার সেসব নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। তাহলে কি শহর থেকে দূরে গিয়ে প্রেম করছেন সাহেব-সুস্মিতা?

এই জুটিকে ঘিরে নেটপাড়ায় নতুন গুঞ্জন। তাঁরা নাকি এবার একান্তে সময় কাটাতে গিয়েছেন শহর থেকে দূরে। শোনা যাচ্ছে, এখন নাকি কথা ধারাবাহিকের কোনও আউটডোর শুটিং হচ্ছে না। আর এখান থেকেই দানা বাঁধছে রহস্য। তাহলে হচ্ছেটা কী? সত্যিই কি সম্পর্কে রয়েছেন তাঁরা নাকি পুরোটাই দর্শককে ধোঁয়াশায় রাখার জন্য এসব করছে, উত্তর এখনো মেলেনি।