ক্যামেরা বন্দী সাহেব সুস্মিতার বিশেষ মুহূর্ত! ভালোবাসার জোয়ারে ভাসলো এই জুটি!

বর্তমানে কথা (Kothha) ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে তো নতুন করে কিছুই বলার নেই। দীর্ঘ কয়েক মাস ধরে চলা এই ধারাবাহিক (Television Serial) শুরুর সময় থেকে ধীরে ধীরে দর্শকের মন কিভাবে জয় করে এসেছে সেটা আমরা প্রত্যেকেই দেখেছি। টিআরপি টপার হয়েছে বহুবার। ধারাবাহিকের জুটি কথা অগ্নিকে ভালোবাসা দিয়েছেন দর্শকেরা। তাদের কেমিস্ট্রি সত্যি দর্শকদের অন্যতম পছন্দের। তাদের জুটির যা জনপ্রিয়তা রয়েছে দর্শক মহলে তা সত্যিই চোখে পড়ার মতো।

কথা অগ্নির কেমিস্ট্রি এত সুন্দর যে দর্শকেরা ভেবেই নিয়েছিলেন বাস্তবেও তারা প্রেম করছেন। আসলে কথা অগ্নি ধারাবাহিকের বাইরেও একাধিকবার ধরা দিয়েছেন ক্যামেরায় একে অপরের সঙ্গে। ছবি শেয়ার করা থেকে শুরু করে বহুবার একে অপরের প্রতি ভালো লাগার কথাও জানিয়েছেন। সেই থেকে কথা ধারাবাহিকের ভক্তরা ভেবেই নিয়েছিলেন এই জুটি বাস্তবেও প্রেম করছে। তাদের মধ্যে বাস্তবেও প্রেমের সম্পর্ক রয়েছে। তবে কিছুদিন আগেই দর্শকদের সেই ভুল ধারণা ভেঙেছে।

সাহেব সুস্মিতার বিশেষ মুহূর্ত

সাহেবের জন্মদিন উপলক্ষে সাহেবের প্রেমিকা স্বাগতা দাস তার ইনস্টাগ্রামে সাহেবকে নিয়ে বিশেষ বার্তা জানিয়েছিলেন। তারপর থেকেই দর্শকদের ভুল ধারণা ভেঙেছে। দর্শকরা জানতে পেরেছেন বাস্তবে সাহেব কাকে মন দিয়েছেন। তারপর থেকে কথা ধারাবাহিকের ভক্তরা ক্ষেপে রয়েছে দুজনের উপরে। তবে সম্প্রতি কথা অগ্নির আরো একটি বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন দর্শক।

কিছুদিন আগে কথা ধারাবাহিকের এক বছর পূর্ণ হওয়ার উপলক্ষে বিরাট বড় করে সেলিব্রেশন করা হয়েছিল। সবাই মিলে বড় করে সেলিব্রেট করেছিল দিনটা। কেক কেটে, খাওয়া-দাওয়া করে, হৈ হুল্লোর, নাচ গানের মাধ্যমে কাটানো হয়েছিল ওই দিনটা। সেখানেই সাহেব সুস্মিতার বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন দর্শক। কেক কাটার সময় সুস্মিতার কান থেকে কানের দুল খুলে পড়ে যায়। তখনই সুস্মিতার কানে যত্ন সহকারে দুল পরিয়ে দেওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি করে সাংবাদিকরা। সাহেব যত্ন করে সুস্মিতার কানের দুল ঠিক করে দিচ্ছে। আর এই ভিডিও দেখে তো দর্শকেরা আবারো কথা অগ্নি জুটির প্রেমে পড়ে গিয়েছে।

এই মুহূর্তে কথা ধারাবাহিকে টানটান উত্তেজনা পর্ব চলছে। প্রোমো ভিডিও দেখেই দর্শক বেশ উত্তেজিত হয়ে পড়েছে। মৃত্যুর কোলে ঢলে পড়েছে কথা। সেখান থেকে কিভাবে অগ্নি তাকে ফিরিয়ে আনবে সেটাই দেখানো হচ্ছে। কথাকে হারিয়ে অগ্নি নিজের মনের কথা জানিয়েছে। কিন্তু কথার সেই সুন্দর মুহূর্ত উপভোগ করা হলো না। তাই বর্তমানের একটা এপিসোড মিস করছে না দর্শক।