পর্দা থেকে বাস্তবে জুটি বাঁধতে না বাঁধতেই বিচ্ছেদের পথে হাঁটলেন সাহেব সুস্মিতা! কিন্তু কেন? এই নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেতা!

বর্তমানে স্টার জলসার (Star Jalsha) পর্দায় যে ধারাবাহিকগুলি টিআরপিতে (TRP) একটা অন্যতম জায়গা দখল করতে সক্ষম হয়েছে, তারমধ্যে সবার শীর্ষে রয়েছে কথা (Katha)। ধারাবাহিকটি শুরু হতে না হতেই দর্শকদের নজর কেড়ে নিয়েছে নায়ক নায়িকার জুটি। তাদের রসায়ন দর্শকদের এতটাই পছন্দ হয়েছে যে এই জুটি দর্শকদের কাছে অন্যতম সেরা জুটির শিরোপা অর্জন করেছে।

মাঝে শোনা যাচ্ছিল এই ধারাবাহিকের নায়ক অভিনেতা সাহেব ভট্টাচার্যের (Saheb Bhattacharya) সাথে নাকি প্রণয়ের সম্পর্কে জড়িয়েছেন ধারাবাহিকের নায়িকা অভিনেত্রী সুস্মিতা দে-এর সঙ্গে! পর্দার রসায়ন হঠাৎ বাস্তব হয়ে উঠেছে জানতে পেরে অখুশি হননি দর্শক মহল। কারণ দর্শকরা সবসময় চান, তারা পর্দায় যে জুটিকে দেখছেন সেই জুটি যেন বাস্তব এক সঙ্গে থাকে। মাঝে অভিনেত্রীর ঘনঘন অভিনেতার সঙ্গে পোস্ট করা ছবিগুলি দেখে দর্শকরা তাদের সম্পর্ক নিয়ে আরও বেশি নিশ্চিত হয়েছিলেন।

মাঝে অবশ্য এক জনপ্রিয় সংবাদ মাধ্যম অভিনেত্রীর সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলতে চায়। কিন্তু অভিনেত্রী বিষয়টি নিয়ে কোন কিছুই বলতে চাননি। অভিনেত্রী বলেছেন, ‘‘অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমি কিচ্ছু বলব না।’’ এই প্রসঙ্গে অভিনেতা সাহেব ভট্টাচার্য বলেছিলেন, ‘‘ধারাবাহিক সম্প্রচারের প্রথম দিন থেকে আমার আর সুস্মিতার জুটি দর্শকদের পছন্দ হয়েছে। দিন যত এগিয়েছে, আমাদের প্রতি তাঁদের ভালবাসা বেড়েছে। পর্দায় এভি-কথাকে দেখার জন্য ওঁরা মুখিয়ে থাকেন। অর্থাৎ, আমাদের রসায়ন পর্দায় ছাপ ফেলতে পেরেছে।’’

কিছুদিন ধরেই অভিনেতা সাহেব ভট্টাচার্যের সাথে সুস্মিতার প্রেম দর্শকদের টর্চার বিষয় হয়ে উঠেছে। সেই চর্চায় জল ঢেলে এবার বিচ্ছেদের খবর জানালেন স্বয়ং অভিনেতা! কিছুদিন ধরেই অভিনেতার একটি পেজে তার এবং সুস্মিতার কিছু কাপল ছবিতে বিচ্ছেদের ক্যাপশন দিয়ে পোস্ট করছে। ক্যাপশনে লেখা থাকছে “তুমি প্রিয়জন হয়েও অপরের মতন ব্যথা দিয়ে গেছ”, “ভালো লাগে না তুমি ছাড়া” ইত্যাদি আরো অনেক কিছু।

আরও পড়ুন: পর্ণার কামাল এবং ফিরে এলো জগদ্ধাত্রী! নতুন করে সৃজন পর্ণার প্রেম শুরু হতেই আবার একবার টিআরপি টপার নিম ফুলের মধু! সেরা পাঁচে কারা? দেখে নিন আজকের তালিকা

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সাহেব

তবে কি সত্যি বিচ্ছেদ ঘটেছে তাদের? তাই জন্যই কি এমন পোস্ট করছেন অভিনেতা? এই প্রসঙ্গে তার সাথে এক সংবাদ মাধ্যম যোগাযোগ করেন এবং সেই সংবাদ মাধ্যমের কাছে অভিনেতা জানান, “ওই পেজটা আমার নয়। ওখানে আমার নামের বানানের সাথে আসল বানানের কোন মিল নেই। ওই পেজটা কে বা কারা খুলেছে আমি জানি না। তবে ওখানে যা যা পোস্ট করা হচ্ছে তার সঙ্গে আমার কোন যোগসূত্র নেই। আমি এই বিষয়ে কিছুই জানতাম না।” পাশাপাশি সুস্মিতার সঙ্গে নিজের প্রেমের সম্পর্কের বিষয়টা সম্পূর্ণভাবে নাকচ করেছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য।