টলিপাড়ার আদর্শ দম্পতি ছিল যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও নীলাঞ্জনা (Nilanjana)। রূপকথার গল্পের মতোই ছিল তাদের ভালোবাসার গল্প। জীবনের এসেছে ওঠাপড়া। তবে বর্তমানে এই ভালোবাসার মধ্যেই নাকি চির ধরেছে। যীশু সেনগুপ্তের ২০ বছরের দাম্পত্য নাকি ভাঙতে বসছে। টলিপাড়ায় গুঞ্জন, আপ্ত সহায়কের সঙ্গে যীশুর ঘনিষ্ঠতার জেরেই দূরত্ব তৈরি হয়েছে স্বামী-স্ত্রীর। যীশুর জীবনের নতুন নারীর নাম শিনাল সুর্তি। শিনালের সঙ্গে যীশুর আলাপ প্রায় এক দশকের।
টলিপাড়ায় আগুন গতিতে খবর ছড়িয়েছে মুম্বইয়ে বেশ কয়েকমাস নাকি একসঙ্গে থাকছিলেন যীশু-শিনাল। লিভ ইনের খবর নীলাঞ্জনার কানে আসতে বেশি সময় লাগেনি। জানা যাচ্ছে স্বামীর ‘পরকীয়া’ মেনে নিতে নারাজ নীলাঞ্জনা। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে যীশুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নীলাঞ্জনা। মুছে ফেলেছেন স্বামীর ‘সেনগুপ্ত’ পদবী। ইনস্টাগ্রামে যীশুকে আনফলো করেছেন নীলাঞ্জনা। পাশাপাশি যীশুর সঙ্গে কাটানো একাধিক মিষ্টি মধুর ছবি ডিলিট করেছেন তিনি। গুঞ্জন, ইতিমধ্যেই নাকি আইনজীবীর পরামর্শ নিচ্ছেন তিনি।

মা-বাবার সম্পর্কের টানাপোড়নে ইতিমধ্যেই নিজের পক্ষ বেছে নিয়েছেন নীলাঞ্জনা-যীশুর বড় মেয়ে সারা সেনগুপ্ত। সদ্য কলেজ পাশ করেছে সারা। এখন আর সে সৃজিতের ছোট্ট উমা নয়। নিজস্ব মতামত সর্বদাই সোশ্যাল মিডিয়ায় জাহির করে সে। তবে বাবা মায়ের বিচ্ছেদের চর্চায় মাঝেই সারার ইনস্টাগ্রামের দেওয়ালে উঠে এল রহস্যময় পোষ্ট।
সামাজিক মাধ্যমে কি পোস্ট করেছেন সারা সেনগুপ্ত?
সম্প্রতি সামাজিক মাধ্যমে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করছিলেন সারা। ক্যাপশনে লিখেছিলেন “স্ট্রংগেস্ট উওম্যান ইন দ্য গেম”। এবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করে বার্তা দিলেন সারা। ভিডিওটিতে লেখা ‘তোমাকে অতীতকে ভুলতে হবে, কারণ অতীত অর্থহীন। জীবনে একটা জিনিসই অর্থবহ, সেটা হল তুমি এখন কী হতে চাও’।
আরো পড়ুন: অনুরাগের ছোঁয়া এবার রোমান্সে ভরপুর! দীপার ভালোবাসার ছোঁয়ায় কি ফিরবে সূর্যর স্মৃতি?
বাবাকে আনফলো করলেন সারা সেনগুপ্ত
যীশু-নীলাঞ্জনার কন্যা সারার ইনস্টাগ্রামে আরও একটি বিষয় নজর কেড়েছে নেটিজেনদের। সম্প্রতি বাবা যীশুকে আনফলো করেছেন সারা। যে ৩৯২ জনকে ফলো করেন সারা, সেই তালিকায় অবশ্যই রয়েছেন মা নীলাঞ্জনা। তবে বাদ পড়েছেন বাবা। যদিও মেয়েকে এখনও ফলো করেন যীশু। এর মাধ্যমকে ঠিক কী বোঝাতে চাইলেন সারা? প্রশ্ন করছেন নেটিজেনরা।
View this post on Instagram





