সব রকমের গল্পের সমাহার যেখানে পাওয়া যায় তারই নাম হলো জি বাংলা (Zee Bangla)। দর্শকরা বাস্তব এবং অবাস্তব, এই দুই অনুভূতির স্বাদ পেতে প্রতিদিন নিয়ম করে জি বাংলার পর্দায় নজর রাখেন। বর্তমানে এক চরম বাস্তবতাকে কেন্দ্র করে এখানে সম্প্রচারিত হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)-য়।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, শতদ্রুর মায়ের বলা কথাগুলো শিমুলের নতুন করে বাঁচার স্বপ্নকে বাস্তবে পরিণত হওয়ার আগেই মেরে ফেলে। শিমুল নিজেকে শক্ত করে এবং বোঝায় যে, সে আবারো কোনো নতুন অশান্তিতে নিজের জীবনটাকে ইনভেস্ট করবে না।
শতদ্রু শিমুলের কাছে ক্ষমা চাইতে এলে শিমুল তাকে বলে, শতদ্রুর মা তাকে কখনো মেনে নেবে না। শিমুল পারবে না তার মায়ের পায়ে পায়ে গিয়ে ঘুরতে। মানিয়ে নিতে নিতে ক্লান্ত সে। তাই শতদ্রুর চলে যাওয়াই ভালো। তখন সে শিমুলকে বলে, আর নিজের থেকে কোনদিনও ফিরবে না।
এদিকে পরাগ ডিভোর্স দিতে একেবারে মুখিয়ে রয়েছে বলেও কম বলা হবে। মিউচুয়াল ডিভোর্সে একদিন লাগবে। আর সেই দিন শিমুল যেন তাড়াতাড়ি গিয়ে সইটা করে দেয় সেটাই চায় পরাগ। কিন্তু মধুবালা কিছুতেই চায় না এমন কিছু হোক। শিমুলকে হারাতে চায়না তারা।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, শিমুল ডিভোর্স পেপারটা পরাগের হাতে তুলে দিয়ে তাকে বলে, “এটার জন্যই ত অপেক্ষা করছিলে।” এটা কিছুতেই মেনে নিতে পারেনা মধুবালা। অন্যদিকে শতদ্রু তার মাকে বলে তার মা চাইলেও শিমুলকে কখনো তার মন থেকে বার করতে পারবেনা।





