স্বার্থ চরিতার্থ করার জন্য অনেক মানুষ সৎ পথ ছেড়ে অসৎ পথের দিকে পা বাড়ায়। স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) এবার ঠিক তেমনটাই করতে চলেছে দীপার প্রফেসর। জলসায় সম্প্রচারিত ধারাবাহিক গুলির মধ্যে সবথেকে পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় সবার প্রথমে রয়েছে এই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি। এই ধারাবাহিকের নায়ক নায়িকা প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে দর্শকদের বিনোদন উপহার দিয়ে আসছে।
বর্তমান গল্প অনুযায়ী, মাঝে গল্পর উত্তেজনা কিছুটা থিতিয়ে পড়লেও আবার সেই পুরনো মেজাজে ফিরছে অনুরাগের ছোঁয়া। বর্তমানে সূর্যের স্মৃতি ফেরানোর জন্য চেষ্টা করে চলেছে দীপা, সোনা রুপা সহ গোটা সেনগুপ্ত পরিবার। আর সেটা করতে গিয়েই একাধিক মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে তাদের। যে মিথ্যেগুলো ধরে ফেলার আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরতে পারছে না সূর্য।
অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৭ আগষ্ট (Anurager Chowa Today Episode 7 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দীপাকে কিছুতেই বাড়িতে ঢুকতে দিতে চায় না লাবণ্য। এই নাটকটা তাকে করতে হচ্ছে যাতে সূর্য কোন ভাবে সন্দেহ না করে। এরপর কোনভাবে বিষয়টাকে সামাল দেয় প্রবীর। সে কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বলে, দীপান্বিতা এবার থেকে আউট হাউসে থাকবে। দীপা বলে, সে ভাড়া দিয়ে থাকবে। আর এটাতে রাজি হয়ে যায় বাড়ির প্রত্যেকে।
পরের দিন সকাল হতেই দীপা রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে চলে যায় আর ভিক্টরকে স্যান্ডউইচ বানাতে সাহায্য করে দেয়। সূর্যের সেই স্যান্ডউইচটা ভীষণ ভালো লাগে। এই স্বাদটা তার খুব চেনা। কিন্তু আগে কোথায় খেয়েছে সেটা কিছুতেই বুঝে উঠতে পারে না। দীপাকে রান্নাঘরে দেখে আরো এক দফা প্রশ্ন করে বসে সূর্য। ঠিক সেই সময় গরম দুধে হাত পু’ড়ে যায় সোনার। যেটা দেখে বেশ উত্তেজিত হয়ে যায় দীপা। এটা নিয়েও সূর্য একগাদা প্রশ্ন করে। এইবার দীপা ভীষণ রেগে যায়।
আরও পড়ুন: অনুরাগীদের মন রাখতে সূর্যর থেকে দীপা পেল অনুরাগের ছোঁয়া! এই দৃশ্য মিস করলেই লস
সমস্ত সত্যি জেনে গেল সাত্যকি
দীপা চিৎকার করে বলে, “একটা বাচ্চা মেয়ের হাত পুড়ে গেছে সেটা দেখাটা জরুরী নাকি তোমার প্রশ্নের উত্তর দেওয়া জরুরী?” সূর্য ভয় পেয়ে যায়, সে তাড়াতাড়ি মলম এনে সোনার হাতে লাগিয়ে দেয়। এদিকে দেখা যায় সূর্য সেনগুপ্তর ব্যাকগ্রাউন্ড দেখতে দেখতে সাত্যকি জেনে যায় দীপা আর সূর্যর বিয়ে হয়ে গিয়েছে। এটা জানতে পেরে বেশ আঘাত পায় সে। তবে কি এবার সূর্য দীপার শত্রুর তালিকায় নাম লেখাবে সাত্যকি?





