আজ থেকে কিছু মাস আগে বাংলা বিনোদনের অন্যতম চ্যানেল স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছিল সন্ধ্যাতারা ধারাবাহিক। শুরু হতে না হতেই দর্শকদের মনে আলাদা করে জায়গা তৈরি করতে সক্ষম হয়েছিল এই সন্ধ্যাতারা (SandhyaTara)। শুরু থেকেই দুই বোনের ভালোবাসা মুগ্ধ করেছিল দর্শকদের। এই ধারাবাহিকের নায়িকা হিসেবে অভিনয় করতে দেখা গিয়েছে অন্বেষা হাজরাকে এবং নায়ক হিসেবে অভিনয় করেছিলেন নবাগত অভিনেতা সৌরজিত ব্যানার্জি। এই ধারাবাহিকের আরো এক নায়িকা হিসেবে ছিলেন অমৃতা দেবনাথ।
তবে খুব বেশিদিন নিজেদের রাজত্ব কায়েম রাখতে পারেনি এই ধারাবাহিক। সম্প্রচার শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ধারাবাহিকটির প্রতিযোগিতা থেকে ছিটকে যায়। আর তারপর থেকে হাতে গোনা কয়েকবারের জন্যই টিআরপি তালিকায় প্রথম পাঁচে দেখা গিয়েছিল এই ধারাবাহিকটিকে। এছাড়া অন্যান্য সময় স্লট হেরে গিয়ে অনেকটা পিছিয়েই থাকতো এই মেগা। বারংবার এই হার চ্যানেলের ক্ষতি করছিল তাই চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিকটিকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে সন্ধ্যা তারা।
ধারাবাহিককে অভিনয় করতে করতে নায়ক নায়িকাকে একে অপরের প্রেমে পড়তে অনেক ক্ষেত্রেই দেখেছেন দর্শক মহল। এই ধারাবাহিকের ক্ষেত্রেও এবার ঠিক সেটাই ঘটলো। প্রেমে পড়েছেন এই মেগার নায়ক এবং নায়িকা। ধারাবাহিক চলাকালীন তাদের সুন্দর রসায়ন নজর কেড়েছিল ভক্তদের এবার বাস্তব জীবনেও একসাথে দেখা যেতে চলেছে তাদের।
সন্ধ্যা তারার সেটে তাদের সম্পর্ক বিশেষভাবে নজর কাড়ে অন্যান্য সদস্যদের। এছাড়াও কখনো জিমে তো কখনো রেস্টুরেন্টে সবসময় একসাথে দেখা যেত তাদের। তাদের মধ্যে যে কিছু একটা চলছে সেটা কিছুটা হলেও বুঝতে পেরেছিলেন তাদের ভক্তরা। এইবার সেই সম্ভাবনায় আরো প্রবল হয়ে উঠেছে। টলিপাড়ায় জোর গুঞ্জন তাদের বন্ধুত্ব পরিণত হয়েছে প্রেমে।
আরও পড়ুনঃ ঠাঁই হলোনা কোথাও, শেষ পর্যন্ত রাস্তায় এসে দাঁড়ালো শিমুল বিপাশা! সাহায্যের হাত বাড়িয়ে দিল মধুবালা?
সন্ধ্যাতারা ধারাবাহিকের প্রধান অভিনেত্রী হিসেবে অন্বেষা হাজরাকে দেখানো হলেও এই ধারাবাহিকের আরেক প্রধান চরিত্রে কাজ করেছেন অমৃতা দেবনাথ যা ইতিমধ্যেই জানানো হয়েছে দর্শকদের। যদিও প্রধান ভূমিকাটা পালন করেছে অন্বেষা কিন্তু অমৃতা দেবনাথ এর অসাধারণ অভিনয়ে নজর এড়ায়নি দর্শকদের। এই তারার সাথেই নাকি বাস্তবে প্রেম করছেন অভিনেতা সৌরজিৎ! যদিও দুজনের কেউই সেই নিয়ে মুখ খোলেননি। এখন তাদেরই স্বীকারোক্তির অপেক্ষায় ভক্তরা।
View this post on Instagram





