শোভনের পরে এবার প্রেম করছেন স্বস্তিকাও! ছোট পর্দার ‘ঋষি’র জীবনে এবার সত্যিকারের ‘পিহু’ হলেন স্বস্তিকা!

বসন্ত আসার আগেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন দুই তারকা। তাদের জীবনে বসন্ত ইতিমধ্যেই চলে এসেছে। টলিপাড়ায় (Tollywood) প্রেমে পড়া এবং প্রেম ভাঙ্গা, দুটোই এতদিন ধরে দেখে এসেছেন ভক্তরা। তবে এইবার যে দুই তারকা একে অপরের প্রেমে পড়েছেন তাদের নাম শুনলে আনন্দে মেতে উঠবেন দর্শকরাও।

জানা যাচ্ছে প্রনয়ের সম্পর্কে জড়িয়েছেন দর্শকদের প্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee) এবং অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। মুখে তারা যাই বলুন না কেন, তাদের হাত ভাব কথাবার্তা আচার ভঙ্গিমায় তারা বুঝিয়ে দিচ্ছেন তাদের সম্পর্কের কথা।

Bengali serial, Bengali television, Sean Banerjee, swastika Dutta, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, শন বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা দত্ত

বাংলা সিরিয়ালের দুই জনপ্রিয় মুখ হলেন এই দুই তারকা। ভক্তদের অনেকেই হয়তো জেনে থাকবেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় সুপ্রিয়া দেবীর ছোট নাতি। অন্যজন অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা দত্ত তারকা পরিবার থেকে না এলেও অল্প সময়ের মধ্যেই নিজের অসাধারণ অভিনয়ে এবং সৌন্দর্য দিয়ে হাজারো ভক্তদের মন জয় করে নিয়েছেন।

কিছু মাস আগেই গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকার সম্পর্ক ভেঙে যাওয়ার খবর পেয়েছিলেন ভক্তরা। অন্যদিকে ‘মন ফাগুন’ ধারাবাহিকে শেষবার কাজ করেছিলেন শন। সেই সিরিয়ালে তাঁর নায়িকা সৃজলার সাথেই তার প্রেমের জোর গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে অভিনেতা নিজেই এক সংবাদমাধ্যমকে বলেন, তেমন কোনও ব্যাপারই নাকি ছিল না। সবটাই রটনা।

Bengali serial, Bengali television, Sean Banerjee, swastika Dutta, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, শন বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা দত্ত

আরও পড়ুনঃ ‘বৌমার কষ্ট হচ্ছে না দেখে বেশ অস্বাভাবিক লেগেছিল’- দিন শেষে আবারও শিমুলের দিকেই আঙুল তুললো মধুবালা!

বর্তমানে এই দুজনের কেউই কোনও সিরিয়ালে অভিনয় করছেন না। কিন্তু শোনা যাচ্ছে তাঁরা নাকি প্রেমের পড়ে গিয়েছেন একে-অপরের। আসল বিষয়টি কী? একটি ফটোশুট করেছিলেন শন-স্বস্তিকা। সেই ফটোশুট থেকে বেরিয়ে স্বস্তিকার মন্তব্য ছিল তাঁর ভীষণ গরম লাগছে। এই তারকা যুগলের কথাবার্তায় এমন কিছু আভাস ছিল যা দেখে নেটিজেনদের মনে হয়েছে, তাঁরা বিশেষ কোনও ‘সম্পর্কে’ জড়িয়ে পড়েছেন। যদিও এই নিয়ে তারা দুজনেই এখনো কোনরকম কথা তোলেননি।