জি বাংলার অফার সরাসরি ফিরিয়ে দিলেন স্টার জলসার জনপ্রিয় নায়িকা! নাম শুনলে মন খারাপ হবে দর্শকের

নতুন বছরের শুরু থেকেই নিত্য নতুন সিরিয়াল আসছে টেলিভিশনের পর্দায়। পুরোনো সিরিয়ালের ঝাঁপ পড়ছে আর নতুন অভিনেতা -অভিনেত্রীরা ফিরছেন পর্দায়। খ্যাতনামা কলাকুশলীদের কামব্যাকের অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। কিন্তু এবার সেই কামব্যাকের সম্ভাবনায় জল ঢেলে দিলেন স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী। জি বাংলার নতুন সিরিয়ালের অফার এক কথাতেই ফিরিয়ে দিলেন তিনি। যার কারণে এখনও থমকে জি বাংলার নতুন সিরিয়ালের অভিনেত্রী নির্বাচন।

সূত্রের খবর, শীঘ্রই জি বাংলায় আসতে চলেছে সুব্রত রায় প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল। এই সিরিয়ালের অভিনেতা ও অভিনেত্রী বাছাই এখনও হয়নি। জানা যাচ্ছে, নতুন এই সিরিয়ালেরমুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য সম্প্রতি প্রস্তাব পাঠানো হয়েছিল স্টার জলসার ‘মন ফাগুন’ সিরিয়ালের নায়িকার কাছে। কিন্তু একাধিক কাজে ব্যস্ত থাকায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নায়িকা।

জি বাংলার তরফে সম্প্রতি ‘মন ফাগুন’ সিরিয়ালের অভিনেত্রী পিহু তথা সৃজলা গুহর কাছে পৌছোয় জি বাংলার প্রস্তাব। কিন্তু অভিনেত্রী জানান, তিনি বেশ কিছু ওয়েবসিরিজ -এর কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন। আর সেই কারণেই তাঁর পক্ষে প্রতিদিন কোনো সিরিয়ালের শ্যুটিং ফ্লোরে গিয়ে কাজ করা সম্ভব নয়। আগামী তিন-চার মাস এই কাজেই ব্যস্ত থাকবেন বলে জানান সৃজলা গুহ।

প্রসঙ্গত, এর আগে জানা গিয়েছিল নতুন একটি ওয়েব সিরিজের মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে অভিনেত্রী সৃজলা গুহর। খুব সম্ভবত সেই কাজে বেশ ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। যদিও, ‘মন ফাগুন’ খ্যাত সৃজলাকে পর্দায় ফিরতে দেখার আশায় ছিলেন তাঁর অগুনতি অনুরাগীরা। কিন্তু এই মুহূর্তে যে তা সম্ভব নয় তা জানিয়ে দিলেন নায়িকা।

Bengali serial, Star Jalsha, Zee Bangla, জি বাংলা, বাংলা সিরিয়াল, স্টার জলসা

এদিকে জানা যাচ্ছে, সুব্রত রায় প্রোডাকশনের এই নতুন সিরিয়ালের লুক সেট শুরু হয়েছিল কিছুদিন আগের থেকেই। নতুন সিরিয়ালে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ, অভিনেতা সৈয়দ আরফিন ও অভিনেত্রী জেসমিন রায়কে। প্রত্যেকের লুক সেট সম্পন্ন হয়েছে বলেই খবর। তবে নায়িকা ও নায়কের ভূমিকায় কারা থাকবেন তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে চ্যানেল কর্তৃপক্ষ।