বাংলা টেলিভিশনের( Bangla Television) একজন অত্যন্ত জনপ্রিয় লেখিকার নাম হল লীনা গাঙ্গুলী (Leena Ganguly)। যিনি দীর্ঘ কয়েক বছর ধরে বাংলা টেলিভিশনের প্রচুর পরিমাণে হিট এবং জনপ্রিয় ধারাবাহিক দিয়েছে। টেলিভিশনের দর্শকরা তার ধারাবাহিক দেখতে অত্যন্ত পছন্দ করে। আর বর্তমানে তার লেখা যেকটি ধারাবাহিক বাংলা টেলিভিশনে চলছে তার মধ্যে অন্যতম হলো জি বাংলার (Zee Bangla) কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)।
এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মানালি দে। এটা বলাই বাহুল্য যে তিনি ঠিক কতটা জনপ্রিয়তা অর্জন করেছেন বাংলা টেলিভিশনে। প্রসঙ্গত কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি গড়ে উঠেছে এমন সকল নারীর গল্প হিসাবে যারা প্রতিনিয়ত বৈবাহিক অত্যাচারের শিকার। বিয়ের এক বছরের মধ্যে শিমুল তথা গল্পের নায়িকা ডিভোর্স চায় নিজের স্বামীর থেকে।
গল্পের দিক থেকে দেখতে গেলে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে শুধু শিমুল নয় তার সঙ্গে রয়েছে আরও কয়েকজন নারীর গল্প। যারা প্রত্যেকেই কোন না কোন ভাবে শ্বশুরবাড়িতে অত্যাচারের শিকার। বিয়ে হয়ে আসার পর থেকেই শিমুলের স্বামী, দেওর, শাশুড়ি প্রত্যেকেই তার উপর অত্যাচার করে। শিমুল চেষ্টা করে নিজের শাশুড়িকে পরিবর্তন করতে পারলেও দেওর এবং স্বামীকে কোনভাবেই পরিবর্তন করতে পারে না।
ধারাবাহিকে এদিনের পর্বে দেখা গেছে প্রথমেই শতদ্রু, বিপাশা, শির্ষা এবং সুচরিতা মিলে শতদ্রুর চেনা উকিলের কাছে যায়। সেখানে গিয়ে তাদের আলাপ হয় আরাধনা চ্যাটার্জির সঙ্গে যিনি এই শহরের অত্যন্ত নামই একজন উকিল। যার সঙ্গে তার অতীতে এমন কোন তিক্ত ঘটনা রয়েছে যার ফলে তিনি মেয়েদের লড়াইয়ে সাথে থাকেন। তার কাছে বিপাশারা শিমুলের পুরো ঘটনা খুলে বলে এবং তারপরেই তিনি সিদ্ধান্ত নেন যে শিমুলের জন্য তিনি এই লড়াই লড়বেন।
আরও পড়ুনঃ আবার ফিরবে সুদীপা জুটি! ‘সূর্য কখনো ডোবে না…’ অভিনেতার কথায় খুশিতে আত্মহারা ভক্তরা
এরপরেই দেখা যায় শিমুলের সাথে দেখা করতে তার উকিল সহ শতদ্রু থানায় আসে। সেখানে এসে শিমুলের সমস্ত কথা শোনেন আরাধনা, সেই সঙ্গে তিনি এটাও বুঝতে পারেন যে শতদ্রুর মনে এখনো শিমুল রয়েছে। তাছাড়া এর আগে বিপাশাদের শতদ্রু জানায় যে সে তার বিয়েটা করবেনা এবং সে আবার শিমুলের পাশে দাঁড়াবে। আরাধনার সঙ্গে শতদ্রু শিমুলের কথোপকথন দিয়েই শেষ হয় আসন্ন পর্ব।
View this post on Instagram





