নিজের থেকে ২৬ বছরের বড় স্বামীর সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন টলি অভিনেত্রী দোলন রায় (Dolon Roy)। অভিনেতা দীপঙ্কর দে (Dipankar Dey) এর সঙ্গে বিয়ে করে অনেকগুলো বছর কাটিয়ে ফেলেছেন একসঙ্গে। দীপঙ্কর ও দোলনের সম্পর্ক নিয়ে এর আগে জল ঘোলা হয়েছে বিস্তর। ‘বর চোর’ তকমা শুনতে হয়েছে অভিনেত্রী দোলনকে। সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে অভিনেত্রী বললেন, তিনি কারও সংসার ভাঙেন নি।
জীবনে দ্বিতীয় বিবাহের সূত্র ধরে দোলন রায়ের হাত ধরেছিলেন অভিনেতা দীপঙ্কর দে। সে সময় কথা উঠেছিল, দীপঙ্করের সঙ্গে দোলনের সম্পর্ক অভিনেতার প্রথম স্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি করে। অতএব কটাক্ষের বাণ ধেয়ে আসে দোলনের দিকে। দীপঙ্কর দের প্রথম স্ত্রী ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান। খ্রিষ্টান মহিলা এবং দীপঙ্কর দের ছিল দুই কন্যা সন্তান।
দীপঙ্করের বড় মেয়ে প্রয়াত হয়েছিলেন গত বছর। তবে ছোট কন্যা মেনে নিয়েছেন বাবার দ্বিতীয় স্ত্রীকে। দোলন জানান, দীপঙ্করের প্রথম স্ত্রীর সঙ্গে গত বছরই আলাপ হয় তাঁর। দীপঙ্করের বড় মেয়ে যখন মারা যান, তখন ওনাকে দেখেন দোলন।দুজনের মধ্যে কোনো তিক্ততা নেই বলেও উল্লেখ করেন তিনি। কারণ দোলনের স্পষ্ট জবাব, “আমি কারোর সংসার ভাঙি নি।”
দোলন আরও বলেন দীপঙ্করের সঙ্গে তাঁর প্রথম স্ত্রীর ডিভোর্সের পরই তিনি দীপঙ্করের জীবনে আসেন। তাই দীপঙ্করের প্রথম স্ত্রীর তাঁর প্রতি কোনো ক্ষোভ নেই। অন্যদিকে বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী জানান দীপঙ্কর দে তাঁর ভীষণ খেয়াল রাখেন ও যত্ন করেন।
তবে দাম্পত্য জীবনে কিছু আক্ষেপও রয়েছে দোলনের। দীপঙ্কর দের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে দোলন বলেছিলেন, “একটা সময় পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু তারপর যা হওয়ার ছিল সেটাই হল।” অন্যান্য মেয়েদের মতো তিনিও কম্প্রোমাইজ করে নেন।





