জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। চলতি সপ্তাহে ধারাবাহিকটি টিআরপিতে প্রথম স্থান অধিকার করেছে। এইবার ধারাবাহিকে আসতে চলেছে অনেক বড় টুইস্ট।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, দুর্গাপূজায় আনন্দ করতে করতে পরাগের দেওয়া বিষে প্রাণ যেতে বসেছিল শিমুলের। এমন একটা ঘটনা কিছুতেই মেনে নিতে পারেনি বিপাশা সুচরিতারা। তাই শিমুলের জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তারা পুলিশের কাছে গিয়ে এফআইআর করে।
বিপাশার কথাবার্তা শুনে পরাগ এবং পলাশের ওপর সন্দেহ হয় পুলিশের। এই গোটা ঘটনার পিছনে পরাগ আর পলাশ কিছু একটা যে করেছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছিলো বিপাশা। ধারাবাহিকের আগামী পর্ব গুলিতে পড়তে চলেছে আসল দোষীরা।
এরপর শিমুল যখন জানতে পারে তার প্রাণ নিতে চেয়েছিল পরাগ, তখন সে মধুবালার কাছে আসে আর বলে সে আর তার ছেলের সাথে সংসার করতে চায় না। মধুবালা পরাগের সাথে শিমুলের ডিভোর্স করিয়ে দেয়। শুধু তাই নয় সে শিমুলকে রাজি করায় শতদ্রুর সাথে বিয়ে করার জন্য।
এরপর শতদ্রুর কাছে গিয়ে তার মত নেয় মধুবালা। দুজনেই যখন বিয়েতে রাজি হয়ে যায় তখন আর দেরি না করে নিজে দাঁড়িয়ে থেকে ধুমধাম করে শতদ্রুর সাথে বিয়ে দেয় শিমুলের। যদি সত্যি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমন কিছু দেখানো হয় তাহলে কেমন লাগবে দর্শকদের?





