জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, শিমুলকে তাড়াতে এবার অন্যরকম ছক কষেছে পরাগ পলাশ এবং প্রতীক্ষা। তাদের সাথে হাত মিলিয়েছে প্রিয়াঙ্কাও। কার্যসিদ্ধি করতে শিমুলের সাথে ভালো ব্যবহার করা শুরু করেছে পরাগ পলাশ। কিন্তু শিমুল তাদের বিশ্বাস করতে নারাজ। তার মনে জমাট বাঁধা ভয় বেড়েই চলেছে।
এই দিনের পর্বে দেখা যায়, পলাশ বিয়ে করতে যাবে তাই তার আগে নানা রকম আচার পালন করছে মধুবালা। আর এর মাঝেই শিমুলের প্রশংসায় মুখর হয়ে উঠছে প্রত্যেকে। যখনই সবাই পলাশকে বলতে বলা হয় যে, সে তার মায়ের জন্য দাসী আনতে যাচ্ছে তখনই তাতে বাধা দেয় শিমুল আর বলে, পলাশ তার মায়ের জন্য সঙ্গী আনতে যাচ্ছে।
তখন পলাশ তার বৌদির এত বেশি প্রশংসা করে আর এত বেশি সম্মান দেয় যে শিমুল আবেগ প্রবন হয়ে পড়ে। আর তারপরই সেখানে ঢোকে শতদ্রু আর এটা দেখে চমকে যায় শিমুল। তার মনে হয় থেকে কিছু একটা ভীষণ খারাপ হতে চলেছে।
আরও পড়ুনঃ কলেজে গিয়ে ক্লাসরুমেই রানীর ওপর চিৎকার দুর্জয়ের! রুখে দাঁড়িয়ে সব পাওয়ার লড়াই শুরু তার!
পরাগ শতদ্রুর সাথে এত বেশি ভালো ব্যাবহার করে যে শিমুলের ভয় আরো দ্বিগুণ হয়ে যায়। কিন্তু সবাই তাকে বোঝায়, পরাগ তার মন পেতে চাইছে। ভালো হতে চাইছে। পরাগ তার বউ এর মর্ম বুঝেছে। কিন্তু শিমুলের মন কিছুতেই মানতে চায় না।
View this post on Instagram





