জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। এইবার শিমুলকে সবার সামনে ছোট করার একটা নোংরা প্ল্যান করল পরাগ পলাশ।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, শিমুলকে তাড়াতে এবার অন্যরকম ছক কষেছে পরাগ পলাশ এবং প্রতীক্ষা। তাদের সাথে হাত মিলিয়েছে প্রিয়াঙ্কাও। কার্যসিদ্ধি করতে শিমুলের সাথে অদ্ভুত এক ভালো ব্যবহার করা শুরু করেছে পরাগ পলাশ। মধুবালা পরাগকে বিশ্বাস করলেও শিমুলের মনে সন্দেহ ধীরে ধীরে বাড়ছে।
এই দিনের পর্বে প্রতীক্ষার মুখে নিজের সুখ্যাতি শুনে তার হঠাৎ এমন বদল দেখে বেজায় অবাক শিমুল। বিশ্বাস করবে নাকি আরও বেশি সাবধানতা অবলম্বন করবে, সেটাই বুঝে উঠতে পারে না শিমুল। শিমুল মনে মনে ভাবে যদি সত্যিই পরাগ ভালো হয়ে থাকে তাহলে তাকে আর এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না।
এর পরেক্ষ্মণেই সে নিজেকে বোঝায় তার বেশি আশা করা উচিত নয়। কারণ পরাগ মোটেই সুবিধার মানুষ নয়। যদি সব মিথ্যে হয় তাহলে তার মন ভেঙে যাবে তাই তাকে আগের থেকেই প্রস্তুত থাকতে হবে। ঠিক তখনই বিপাশা এসে শিমুলকে সাবধান করে। বিপাশা বলে শিমুলকে মরার চেষ্টা করেছিল তার স্বামী দেওর। তাই বেশি বিশ্বাস যেন না করে ফেলে তাদের।
এরপর দেখা যায় প্রতীক্ষাকে সাজানোর জন্য সবাই চলে এসেছে। সেখানে প্রিয়াঙ্কাও এসে উপস্থিত হয়েছে। প্রতীক্ষা প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করে ওই দিকের খবর কি। তখন প্রিয়াঙ্কা প্রতীক্ষাকে বলে সব ঠিকঠাক চলছে। প্রতীক্ষা বলে, এইবার শিমুলের থেকে প্রতিটা অপমানের শোধ গুনে গুনে নেবে সে।





