জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। এই ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে পরাগের সঙ্গে ডিভোর্স হওয়ার পরেও দ্বিতীয়বার এর জন্য তার স্ত্রী হয়ে উঠছে শিমুল। আর এই দৃশ্য দেখার পর দর্শক মহলের ঘোর আপত্তি শিমুল চরিত্রটি নিয়ে। নানান ভাবে আঙুল উঠছে মেগার গল্পের দিকে। এতদিন চুপ ছিলেন ধারাবাহিকের লিড অভিনেত্রী মানালি দে। অবশেষে মুখ খুললেন তিনি।
জি বাংলায় সম্প্রচারিত একটি চর্চিত ধারাবাহিক হল ‘কার কাছে কই মনের কথা। ধারাবাহিকটি প্রথম থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিভিন্ন দৃশ্যের কারণে। অনেকেই প্রশ্ন তুলেছেন পরিবারের সঙ্গে বসে দেখা যায় না এই ধারাবাহিক। পরাগের সঙ্গে শিমুলের দ্বিতীয় বিয়ে নিয়ে আপত্তি রয়েছে অনেকেরই। শিমুল বললেন- “অনেক কিছুই আছে যা না চাইতেও করতে হয়।”

আসলে ধারাবাহিকের গল্প অনুসারে পরাগ এখন শিমুলের করুণার পাত্র। বলাই বাহুল্য শিমুলের সঙ্গে বিয়ে না করলে পরাগের চাকরি হস্তান্তর হয়ে যাবে। তাই মন থেকে না চেয়েও দায়িত্বের খাতিরে পরাগের সিঁদুরে সিঁথি রাঙিয়েছে শিমুল। মানালি দে এক সাক্ষাৎকারে বলেন, শিমুলের এখন পরাগের প্রতি শুধুই অনুকম্পা রয়েছে।
দর্শক মন্ডলের দাবি ছিল যে, শিমুল শতদ্রুর সঙ্গে ভুল করেছে। অভিনেত্রী মানালি বলেন, শতদ্রু সঙ্গে শিমুলের সম্পর্ক ছিল আগে। কিন্তু শিমুলের বিয়ে হয়েছিল পরাগের সঙ্গে। ফলে একটা টান আর দায়িত্ব রয়ে যায়। সেই দায়িত্ব থেকেই কোথাও গিয়ে পরাগের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করতে রাজি হয়ে যায় শিমুল।
আরও পড়ুনঃ আসন্ন মৃত্যুর হাত থেকে সতীনের মেয়েকে রক্ষা করলো বিপাশা, এবার সোজা এসপির সাথে যোগাযোগ করল শিমুল!
সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন মানালি দের সহ অভিনেতা অভিনেতা দ্রোণ মুখার্জি যিনি পর্দার পরাগ। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের এই চরিত্রে অভিনয় করে দুর্দান্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি। অভিনেতা বলেন, পরাগের চরিত্র টিতে এত ওঠা পড়া, এত রং রয়েছে যে চরিত্রটিতে অভিনয় করে মনের সন্তুষ্টি পাওয়া যায়।
View this post on Instagram





