জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল চিরদিনই তুমি যে আমার (Chirodini Tumi je Amar)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস ধরেই চলছে টেলিভিশনের পর্দায়। ইতিমধ্যেই ধারাবাহিকটি নিয়ে বহুবার বিতর্ক সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ধারাবাহিকের নায়ক চরিত্রে অভিনয় করছেন জিতু কামাল (Jeetu kamal) এবং প্রথমদিকে নায়িকা চরিত্রে ছিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। তবে জিতু দিতিপ্রিয়ার মধ্যে ব্যক্তিগত কিছু সমস্যার কারণে ধারাবাহিকটি নিয়ে বেশ বিতর্ক চলেছে। অবশেষে দিতিপ্রিয়া মাঝখানেক আগেই এই ধারাবাহিক থেকে বেরিয়ে এসেছেন। সেই জায়গায় অপর্ণা চরিত্রে অভিনয় করছেন নবাগত অভিনেত্রী শিরিন পাল (Shirin Paul)।
টেলিভিশনের পর্দায় শিরিন একেবারেই নতুন মুখ। শিরিন মূলত থিয়েটার বা মঞ্চাভিনেত্রী হিসেবে নিজের অভিনয় জীবনের হাতেখড়ি করেছেন। ঝাড়গ্রামের মেয়ে এবং সেখানকার ‘কথাকৃতি’ নাট্যদলের সঙ্গে যুক্ত আছে শিরিন। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগের ছাত্রী। এর আগে ‘জি ফাইভ’-এর ওয়েব সিরিজে কাজ করলেও, মেগা সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে এটিই তাঁর প্রথম বড় কাজ।
শিরিনের কাছে ঝাড়গ্রাম থেকে কলকাতায় এসে নিজের জায়গা তৈরি করাটা ছিল এক বড় যুদ্ধ। প্রথম দিকে ছোটখাটো অডিশন দিয়ে তিনি যাত্রা শুরু করেন। ‘চিরদিনই তুমি যে আমার’-এ অপর্ণার চরিত্রে দিতিপ্রিয়া রায়ের জায়গায় আসাটা ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। দর্শকরা যখন আগে থেকেই একজনকে অপর্ণা হিসেবে দেখছেন, সেখানে নতুন করে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করা ছিল রীতিমতো চ্যালেঞ্জ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী।
জিতু কামালের মতো বড় মাপের অভিনেতার সাথে কাজ করার অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন শিরিন। শিরিন জানিয়েছেন, ‘জিতুদা সেটে খুবই সাহায্যকারী। অনেক সময় সিনিয়র হিসেবে অভিনয়ের টিপস দেন। ধরিয়ে দেন কোথাও ভুল হলে। আমার খুবই ভালো লাগছে কাজ করে। অফ-স্ক্রিন বন্ধুত্বের কারণেই অন-স্ক্রিন কেমিস্ট্রি এত ভালো হচ্ছে, যা দর্শকরা পছন্দ করছেন। আশাকরি এভাবেই ভালোবাসা দেবেন।’
আরও পড়ুনঃ কোয়েল নয় বাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে মিটিল! নিজের বিয়েতে মিটিলকে কনের সাজে সাজিয়ে তুললো কোয়েল! দুর্ধর্ষ আজকের পর্ব
ঝাড়গ্রামের অলিগলি থেকে আজ তিনি বাংলার ড্রয়িংরুমের পরিচিত মুখ। ‘চিরদিনই তুমি যে আমার’-এর কেন্দ্রীয় চরিত্র ‘অপর্ণা’ হিসেবে শিরিন পাল এখন সাফল্যের শিখরে। কিন্তু এই সাফল্য তাঁকে মাটি থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর শেকড় এবং ঝাড়গ্রামের মানুষের দেওয়া বিপুল সংবর্ধনা নিয়ে মনের কথা খুলে বলেছেন। শিরিন জানিয়েছেন, ‘আমি কোনো অতিমানব নই যে আলাদা কিছু করব। আমিও সাধারণ বাকি পাঁচটা মানুষের মতই।’ ঝাড়গ্রামের মতো একটি জেলা শহর থেকে উঠে এসে টলিউডে মুখ্য চরিত্রে অভিনয় করাটা সহজ ছিল না। শিরিন জানান, যখন তিনি তাঁর পুরোনো পাড়ায় বা পরিচিত মানুষদের কাছে ফিরে যান, তখন যে ভালোবাসা ও আদর তিনি পান, তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু তিনি ঝাড়গ্রামের সেই শিরিন হয়েই সারা জীবন থাকতে চান সকলের মাঝে।





