এই মুহূর্তে দর্শকমহলে জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল স্টার জলসার (Star Jalsha) ‘শুভ বিবাহ’ (Shubho Bibaho) ধারাবাহিক। প্রতি সপ্তাহতেই টিআরপি তালিকায় ভালো ফলাফল করছে এই ধারাবাহিক। শুরুর সময় থেকে এখনো পর্যন্ত ধারাবাহিকটিকে ব্যাপক ভালোবাসা দিয়ে এসেছেন দর্শক। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রের অভিনয় করছেন অভিনেতা হানি বাফনা (Honey Bafna) এবং অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)।

ধারাবাহিকের নতুন জুটিকে খুব অল্প সময়ের মধ্যেই আপন করে নিয়েছেন দর্শক। যার কারণে ধারাবাহিকটিও বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ধারাবাহিকে আসলে সুধা এবং তেজের চরিত্র দুটি এতটা সুন্দর, এতটা পজিটিভ দর্শক দেখতেও পছন্দ করছেন। সেইজন্য অসংখ্য মানুষ তাদের জুটিকে বিপুল ভালবাসা দিচ্ছে। ধারাবাহিকের শুরুতেই সুধা তেজের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু সে ভুল বোঝাবুঝি বর্তমানে কেটে গেছে। আর যেদিন থেকে নিজের ভুল বুঝতে পেরেছে তেজ, সেদিন থেকেই সুধার সমস্ত বিপদে-আপদে সুদেহের পাশে রয়েছে সে।
যেভাবে প্রথম থেকে সুধার পরিবার এবং সুধাকে সাপোর্ট করেছে তেজ সেটা সত্যিই প্রশংসাযোগ্য। সুধার ডিভোর্স কেন হয়েছিল কি কারনে সুধা প্রথম সম্পর্ক ভেঙে বেরিয়ে আসে সব জানিয়েছে তেজকে। তারপর থেকে আর কখনো সুধাকে ভুল বোঝেনি তেজ। এমনকি নিজের বাড়ির সদস্যদের সঙ্গে লড়াই করে রক্ষা করে গিয়েছে সুধাকে। ঠাম্মির বিরুদ্ধে গিয়ে সুধার পাশে দাঁড়িয়েছে। সুধার স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে।

তেজ সুধার জুটি মনে ধরেছে দর্শকদের
এমনকি ঠাম্মি সুধাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরেও ছদ্মবেশে বহুবার সুধার বিপদে পাশে এসে দাঁড়িয়েছে। এই দুই জুটিকে দেখে দর্শক তো প্রতিদিনই মুগ্ধ হয়ে যাচ্ছেন। দুজনকে একসঙ্গে খুব সুন্দর মানিয়েছে। আর দুজনের চরিত্র সেটাও খুব ভালো লাগছে প্রত্যেকের। যেখানে দাঁড়িয়ে বর্তমানে বিভিন্ন ধারাবাহিকের নায়করা নায়িকাদের অবিশ্বাস করছে, অপমান করছে। অন্যের কথায় কান দিয়ে নিজেদের সংসারে অশান্তি করছে সেখানে সত্যি তেজ প্রত্যেকের কাছে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ।
আরও পড়ুনঃ বিপদে সুধা! স্ত্রীকে বাঁচাতে ছদ্মবেশে এগিয়ে এল তেজ! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
যেমন জি বাংলার পুবের ময়না, আনন্দী ধারাবাহিকে দেখা যাচ্ছে অন্যের কথায় কান দিয়ে দুই নায়ক তাদের স্ত্রীকে ভুল বুঝছে। অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে তেজ সবসময় সাপোর্ট করেছে সুধাকে, তার পাশে থেকেছে সুধাকে বিশ্বাস করেছে। যেটা দর্শকদের মন কেড়ে নিয়েছে।





