বাংলা মেগা ধারাবাহিকের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হলো স্টার জলসার (Star jalsha) ‘শুভ বিবাহ’ (Subho Bibaho) ধারাবাহিকটি। ধারাবাহিকটি বেশ কয়েক মাস ধরে টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলছে। টিআরপি তালিকায় প্রতি সপ্তাহে প্রতিপক্ষকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে। চলতি সপ্তাহেও ভালো ফলাফল করেছে। মেয়েদের লড়াইয়ের গল্প নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিক
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে ঠাম্মি সুধা কে বাড়ি থেকে চলে যেতে বলে। ঠাম্মির কথামতো সুধা শিলা এবং অমলকে নিয়ে বসু মল্লিক বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। তেজ সুধাকে যেতে দিতে না চাইলেও সুধা জানায় তাকে লড়াইটা লড়ার জন্য বাড়ি থেকে বের হতেই হবে। এদিকে সুধা অমল এবং শিলাকে নিয়ে তার বাপের বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে সুধা সবাইকে জানায় সুধা বসু মল্লিক বাড়ি থেকে চলে এসেছে। এই কথা শুনে তো প্রত্যেকেই অবাক হয়ে যায়। এদিকে সুধার দাদা যে জেলে সেটা সুধা জানে না এখনও। তাই সুধার সামনে এখন অনেকগুলো লড়াই। যা একসাথে সুধাকে লড়তে হবে।

শুভ বিবাহ আজকের পর্ব ১ নভেম্বর (Shubho Bibaho Today Episode 1 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে সুধা বাড়িতে এসে জানতে পারে তার দাদা বিনা দোষে জেলে শাস্তি পাচ্ছে। একথা শুনে সুধা দাদাকে বাঁচানোর জন্য ছুটে যায় থানায়। এদিকে তেজ বার বার সুধাকে ফোন করেও ফোনে পায়না। অবশেষে অমলকে ফোন করে জানতে পারে সুধা থানায় গিয়েছে এবং অমলের থেকেই সুধার দাদার ব্যাপারে সমস্ত কিছু জানতে পারে তেজ। অন্যদিকে বসু মল্লিক বাড়ি থেকে সুধার সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে থাকে ঠাম্মি। সুধার কোন জিনিস বাড়িতে সে রাখবে না।
সুধার দেখানো পথে হাঁটল বসু মল্লিক বাড়ির মেয়ে বউরা
বাড়ির সবাইকে বলে সবার সুধার কোন জিনিস যেন এ বাড়িতে না থাকে সেদিকে খেয়াল রাখতে। আর ঠাম্মির এই কাজের প্রতিবাদ করে ওঠে সুধার শাশুড়ি। এতদিন পর্যন্ত সুধা তাদের পাশে থেকে যায় তাদেরকে সামনে এগিয়ে চলার পথ দেখিয়েছে। মেয়েদের মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়ে গেছে। তাই সুধার দেখানো পথেই এবার বসু মল্লিক বাড়ির মেয়ে বউরা একজোট হয়েছে। সুধার শাশুড়ি তখন জানায় সুধাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এ বছর থেকে আর কখনো বসু মল্লিক বাড়িতে লক্ষ্মী পূজা হবে না। তিনি জানান তিনি নিজে গিয়ে সুধাকে বাড়িতে ফিরিয়ে আনবে। বাড়ির বউয়ের মুখে এমন সাহসের কথা শুনে ঠাম্মি তো একেবারে অবাক হয়ে যায়। তিনি জানান যে সুধাকে বাড়িতে ফিরিয়ে আনবে সে যেন এই বাড়ি থেকে বেরিয়ে যায়।
আরও পড়ুনঃ টিআরপির শীর্ষে থেকেও মিলল না সম্মান! টানা পোড়েনের মাঝে নিম ফুলের মধু!
এদিকে সুধা নিজের দাদার সঙ্গে থানায় দেখা করতে গিয়ে সমস্ত কিছু জানতে পারে। দাদার থেকে সেদিন কি কি হয়েছিল সমস্ত কিছু শোনে। সুধা তখন ভাবে সেখানের সিসিটিভি চেক করলে জানা যাবে কি হয়েছিল আসল ঘটনা। অন্যদিকে ওই পুলিশ স্টেশনে সুধার দাদার বিরুদ্ধে চক্রান্ত করছিল ইমনের মা। সুধা যাওয়ার পরে ইমনের মা থানা থেকে বের হতে গেলে ঝিনুক তাকে চিনতে পারে। কিন্তু মুখ না দেখিয়ে পালিয়ে বেরিয়ে যায় ইমনের মা। এদিকে সুধার দাদার বিপদের কথা শুনে সুধার পরিবারের পাশে দাঁড়াতে যায় তেজ। কিন্তু ঠাম্মি শর্ত দেয় যদি তেজ সুধাকে নিজের মুখ দেখায় তাহলে ঠাম্মি বিষ খাবে। এবারে দেখার অপেক্ষায় আগামী পর্বে কি হয়।





