একজন ডিভোর্সি মেয়ের গল্প নিয়ে কয়েক মাস আগে স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছিল ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ধারাবাহিকে তেজ সুধার জুটি বর্তমানে দর্শকদের বেশ পছন্দের। মূলত এই ধারাবাহিকের ভিন্ন ধরনের গল্পই ধারাবাহিকটি সকলের কাছে এতটা জনপ্রিয় করে তুলেছে। আর টিআরপি তালিকায় প্রতি সপ্তাহে দারুন ফলাফল করছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে সুধাদের দোকানে এসে ফন্টে নিজের গায়ের জোরে তাদের টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে। ফন্টে ইমনের মায়ের কথা মতো সুধার নানান রকম ক্ষতি করার চেষ্টা করেছে। কিন্তু তেজ বার বার ওই জেঠুর ছদ্মবেশে এসে সুধাকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করছে। এদিকে সুধা নিজের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আবার নতুন করে শুরু করার সাহস পেয়েছে। কিন্তু ফন্টে সবাইকে জানিয়ে দিয়েছে যে সুধা একজন ডিভোর্সি। তাই জন্য কেউই আর সাহস করে সুধাকে তাদের বিয়ের দায়িত্ব দিচ্ছে না। কিন্তু সুধা তাও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শুভ বিবাহ আজকের পর্ব ১১ নভেম্বর (Shubho Bibaho Today Episode 11 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে সুধা নতুন করে নিজের ম্যারেজ ব্যুরো অফিস শুরু করছে। তার জন্য ঝিনুক এবং তার ভাই মিলে নতুন করে অফিস সাজিয়ে তুলেছে নিজের হাতে। আজ থেকেই শুরু হবে সুধার অফিসের কাজ। এদিকে তেজ তো সুধার জন্য ভীষণ চিন্তা করতে থাকে। সে চায় সুধার ম্যারেজ অফিসের প্রথম দিনেই কাস্টমার যাতে তার অফিসে যায়, যাতে সুধার মন ভেঙে না যায়। এটা সুধার স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটাই সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তেজ। সেই মতন সমুদ্র কয়জন লোক জোগাড় করেছে যারা বিয়ে করতে চায়। একের পর এক লোক আসতে থাকে তেজের সামনে, কিন্তু তেজের কাউকেই পছন্দ হয় না।
সুধার কারণে ক্ষতির মুখে তেজ বেকারি
অন্যদিকে সুধার দোকানে আসে তার শ্বশুর মশাই। তিনি এসে সুধার হাতের চা, বিস্কুট, নিমকি সমস্ত খাওয়ার আবদার করে। আর জানায় সুধা ঐ বাড়িতে নেই তাই সবারই সুধাকে খুব মনে পড়ে। সুধাও জানাই তারও বাড়ির সবাইকে খুব মনে পড়ে। এদিকে সুধার কারণে যে তেজ বেকারির বিস্কুট কেউ নিতে চাইছে না সেটাই ঠাম্মির সামনে তুলে ধরতে চায় তেজের মেজ কাকা। ঠাম্মি তো এসব শুনে সুধার উপর ভীষণ রেগে যায়। সুধার না থেকেও কিভাবে সমানে তাদের ক্ষতি করে যাচ্ছে সেটাই ভাবতে থাকে।
আরও পড়ুনঃ বিরাট খবর! বাংলা টেলিভিশন জগতে আসছে বলিউডের নায়ক!
এদিকে সুধার দোকানের খোঁজ করতে করতে বাজারে এসে পৌছায় ইমনের মা। ইমনের মা এসে ফন্টেকে জিজ্ঞাসা করে সুধার দোকানের কথা। ফন্টে তখন সুধার দোকানের দিকে নিয়ে যায় ইমনের মাকে। নিশ্চয় সুধার দোকানের কোন ক্ষতি করতে এসেছে ইমনের মা। কিন্তু তার আসল উদ্দেশ্য এখনো জানা যায়নি। এদিকে সুধার শ্বশুর মশাই সেখান থেকে যাওয়ার পথে ইমনের মাকে দেখতে পায়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।





