খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছে স্টার জলসার (Star Jalsha) ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)।ধারাবাহিকের নতুন জুটিকে যে এত ভালবাসা দেবে দর্শক তা কেউই ভাবতে পারেননি। ধারাবাহিকে হানি (Honey Bafna) এবং সোনামনির (Sonamoni Saha) নতুন জুটি দর্শকের বেশ পছন্দের হয়ে উঠেছে।
ধারাবাহিকে দর্শকদের জন্য প্রতিদিনই থাকছে টানটান উত্তেজনা পর্ব। নানান রকম টুইস্টে ভরপুর এই ধারাবাহিকের গল্প বেশ পছন্দ করছেন দর্শক। প্রতি সপ্তাহতে নানান রকম টুইস্টের মাধ্যমে ধারাবাহিকের গল্প এগোচ্ছে। দর্শকদের ভালোলাগার কারণে টিআরপি তালিকাতে প্রতি সপ্তাহে বেশ ভালো ফলাফল করছে এই ধারাবাহিক। গতকালের পর্বে আমরা সকলে দেখতে পেয়েছি। সুধার গনেশ পুজো নিয়ে সকলেই মনে মনে বেশ খুশি। বাড়ির গনেশ পুজোতে বাঁধা পড়ার কারণে ঠাম্মি বেশ অসন্তুষ্ট হয়ে রয়েছে। এরপরই তেজের ধরে গিয়ে যখন গনেশ ঠাকুরের জন্য আনা সোনার মুকুট আনতে যাওয়া হয়, সেখানে গিয়েই দেখা যায় সুধার আলমারিতে কোনো গয়নাই নেই।

শুভ বিবাহ আজকের পর্ব ১৪ সেপ্টেম্বর (Shubho Bibaho Today Episode 14 September)
আজকের পর্বে দেখানো হবে সুধা তেজের ঘর থেকে গয়না না পাওয়া যাওয়ায় সুধার চিলেকোঠার ঘরে ঠাম্মি, ত্বরিতা ও জোছনা মিলে খুঁজে যায়। ত্বরিতা সুধার সারা ঘর তছনছ করে দেয় ইচ্ছাকৃত। কিন্তু হাজার খোঁজার পরেও সুধার ঘর থেকে কিছু পাওয়া যায় না। এরপর ত্বরিতা সুধাকে বলে এই ঘরে গণেশ পূজো করার কোনো অধিকার নেই তার, বলে গণেশের মূর্তি ফেলে দিতে যায়। আর তখনই ত্বরিতার হাত মুচকে ধরে সুধা। আর সাবধান করে দেয় দ্বিতীয়বার যেন সুধাকে দুর্বল ভাবার ভুল না করে ত্বরিতা। ওইদিকে ঠাম্মি সুধাকে শেষ সুযোগ দেয় ২৪ ঘন্টার মধ্যে গয়না ফিরিয়ে দেওয়ায় জন্য। এরপর ত্বরিতা জানায় ২৪ ঘন্টার মধ্যে গয়না খুঁজে পাওয়া না গেলে বাড়িতে পুলিশ আসবে।
দুর্যোগের রাতে বিপদে সুধা
এরপরই শুরু হয় ব্যাপক দুর্যোগ। চারিদিকে ঝড় বৃষ্টি শুরু হয়। ঘূর্ণিঝড় ধেয়ে আসছে এমনটাই জানা যায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এই কথা শোনার পর সুধা তেজের জন্য চিন্তা করতে থাকে। কারণ ফ্যাক্টরির পুজোর জন্য তেজ বাইরে গিয়েছে। আর সেখানে নেটওয়ার্ক না থাকার কারণে তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। সমুদ্র আর ছোট কাকা এসে সুধাকে চিন্তা করতে না বলে। কিন্তু সুধার মন মানতে চায় না।
আরও পড়ুনঃ সোনার বাঁ’দরামির জন্য রুপাকে কাছে পেয়েও হারিয়ে ফেলছে দীপা! ধারাবাহিকে টানটান উত্তেজনা পর্ব
রাতের অন্ধকারে সুধা সকলের আড়ালে তেজের কাছে যাওয়ার জন্য ছাতা নিয়ে বের হয়। ঠিক তখনই সুধাকে বাঁধা দেয় ত্বরিতা। সে সুধাকে বলে সুধা গয়না চুরির দায়ে এত তাড়াতাড়ি যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে সে ভাবতেই পারেনি। তারপর সুধার হাতে ছাতা দেখে সেটা সুধার হাত থেকে কেড়ে নিয়ে নেয়। সুধা ঝড় বৃষ্টি মাথায় করে বেরিয়ে পরে রাস্তায়। রাস্তায় কেউ তাকে সাহায্য করে না। তখনই ওই রাস্তা দিয়ে ইমন গাড়ি নিয়ে ফিরছিল তেজের ফ্যাক্টরি থেকে। সুধাকে দেখতে পেয়ে সে না সাহায্য করেই বেরিয়ে যায়। এবারে দেখার অপেক্ষা কিভাবে সুধা তেজের কাছে পৌঁছায়।





