স্টার জলসার (Star jalsha) পর্দায় জমজমাট ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ধারাবাহিকে তেজ সুধার জুটি বর্তমানে দর্শকদের বেশ পছন্দের। মূলত এই ধারাবাহিকের ভিন্ন ধরনের গল্পই ধারাবাহিকটিকে সকলের কাছে এতটা জনপ্রিয় করে তুলেছে। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালো ফলাফল ফলাফল করছে। বিপরীত পক্ষকে মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে সুধার সঙ্গে ছদ্দবেশী তেজের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সুধার জেঠি। সুধাকে এই বিয়েতে রাজি করানোর জন্য মিথ্যে বিষ খাওয়ার নাটক করেছে। জেঠির কথা ভেবে সুধা ছদ্দবেশী তেজকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছে। কিন্তু সুধা মনে মনে ঠিক করে ওই বুড়োকে উচিত শিক্ষা দেবে। এইদিকে বসু মল্লিক বাড়িতে যে সুধার উপর মানসিক অত্যাচার করা হয়, সুধাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে সেই খবর পেয়ে মহিলা সাহায্যকারী কর্মীরা পৌঁছে গিয়েছে। কাননবালা দেবীকে গিয়ে নোটিশ দিয়ে এসেছে সুধাকে সাত দিনের মধ্যে ফিরিয়ে আনার জন্য। অন্যদিকে ইমনের মা কাননবালা দেবীকে জানিয়েছে সুধা টাকার লোভে একটা বুড়োকে বিয়ে করছে। এই কথা শুনে তো ঠাম্মি বেজায় চটে যায়।
শুভ বিবাহ আজকের পর্ব ১৬ নভেম্বর (Shubho Bibaho Today Episode 16 November)
এবারে টেলিকাস্ট হওয়ার আগেই ফাঁস হল ধারাবাহিকের আজকের পর্ব। আজকের পর্বে দেখা যাবে সুধার বাড়িতে ছদ্দবেশী তেজ এবং সুধার বিয়ের আয়োজন করা হয়েছে। এই বুড়োর সঙ্গে বিয়ে দিতে পেরে সুধার জেঠি তো ভীষণ খুশি। অন্যদিকে তেজের বাবা এবং সমুদ্র বয়স্ক মানুষের ছদ্মবেশ নিয়ে উপস্থিত হয় সুধাদের বাড়িতে। এদের দেখে তো ঝিনুকের বেশ সন্দেহজনক মনে হয়। ভাবতে থাকে কিভাবে এই বুড়ার মাথা থেকে বিয়ের পর তা নামানো যায়। সুধা ঝিনুককে বলে যেভাবে এবং ঝিনুককে গায়ে হলুদের অনুষ্ঠান আটকাতে হবে দোয়েল ফোনটাকে ফোন করে সুধার বুড়ো সঙ্গে বিয়ের খবর জানায়। ফোনটি অবাক হয়ে যায় এই বুড়ো সঙ্গে সুধার বিয়ের খবর শুনে।
সুধার বিরুদ্ধে ষড়যন্ত্র ইমনের
অন্যদিকে ইমন এবং ইমনের মা মিলে ঠাম্মির কান ভাঙ্গাতে থাকে যে সুধা টাকার লোভে একটা বুড়োকে বিয়ে করেছে। তাই ঠাম্মি, ইমনের মা মিলে ঠিক করে সুধার বাড়িতে ওই মহিলা হেল্প লাইনের কর্মীদের নিয়ে পৌঁছে যাবে। অন্যদিকে ইমন তো মনে মনে ভাবতে থাকে সুধাকে এই বসু মল্লিক বাড়ি থেকে এবং তেজের জীবন থেকে সরিয়ে দিয়ে সে আসবে এই বসু মল্লিক বাড়ির বউ হয়ে। অন্যদিকে ফন্টে প্ল্যান করতে থাকে কিভাবে ওই বুড়োকে সরিয়ে দিয়ে বুড়োর সম্পত্তি এবং সুধাকে হাসিল করবে।
আরও পড়ুন: দীপার অদ্ভুত কান্ড দেখে অবাক সাক্যদেব! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
আরে এদিকে সুধা ঝিনুকের সঙ্গে প্ল্যান করতে থাকে কিভাবে এই বুড়োর হাত থেকে সে বাঁচবে। সে মনে মনে ভাবতেই থাকে তার জীবনে তেজ ছাড়া আর কেউ নেই। তেজের জায়গায় অন্য কাউকে দিতে পারবে না কখনো। তাই জন্য এই বিয়ে কিভাবে আটকানো যায় সেই প্ল্যান করতে থাকে সুধা। এবারে দেখা যাক আগামী পর্বে কি হয়।





