সারারাত জেগে বসুমল্লিক পরিবারের মান রক্ষা করল সুধা! সমস্ত আয়োজনে মুগ্ধ ঠাম্মি!

স্টার জলসার (Star Jalsha) একগুচ্ছ ধারাবাহিকগুলির মধ্যে বর্তমানে অন্যতম একটি হল ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)।ধারাবাহিক শুরুর দিন থেকেই দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। একের পর এক চমক নিয়ে আসছে প্রতিদিন এই ধারাবাহিকটি। ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha) ও অভিনেতা হানি বাফনা (Honey Bafna)।

সম্প্রতি ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে ঝড় বৃষ্টি পেরিয়ে তেজের কাছে ফ্যাক্টরিতে পৌঁছায় সুধা। সুধা গিয়ে তেজের হাতে হাতে পুজোর আয়োজন করতে থাকে। কিন্তু এই এক রাতের মধ্যে কিভাবে এই বিরাট বড় পুজোর আয়োজন করা হবে সেই নিয়ে চিন্তা করতে থাকে তেজ। অন্যদিকে সুধা তেজকে ভরসা জোগাতে থাকে। তেজদেরবিস্কুট ফ্যাক্টরির সমস্ত জিনিস দিয়ে এই পূজার আয়োজন শুরু করে সুধা।

Subho bibaho today episode 10 September

শুভ বিবাহ আজকের পর্ব ১৬ সেপ্টেম্বর (Shubho Bibaho Today Episode 16 September)

ঝড় বৃষ্টির কারণে ইলেকট্রিক তার ছিঁড়ে যাওয়ায় সেই তার জোড়া লাগানোর বন্দোবস্ত করতে থাকে সুধা। কিন্তু তেজ তাকে বারবার ভেজা কাপড়ে এ সমস্ত কাজ করতে না করে। তেজের কথা কানে না তুলেই সুধা নিজের মত কাজ করতে থাকে। এরপরে হঠাৎই তারের কাজ করতে গিয়ে ইলেক্ট্রিকের শক খায় সুধা। এরপর তেজ সুধার হাতে ব্যান্ডেজ করে দেয়। এরপর সেখানে উপস্থিত হয় তেজের ভাই বোনসহ সুধার বোন এবং পাড়ার কয়েকজন ভাই-বোনেরা।

এরপর সকলে মিলে হাতে হাতে সব কাজ করতে থাকে। কেউ ঘর পরিষ্কার করতে থাকে, তো কেউ ফুলের কাজ করতে থাকে এভাবেই হাতে হাতে সকলে সাহায্য করে সুধাকে। অন্যদিকে ইমনকে ফোনে না পেয়ে ঠাম্মি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ইমনের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু ইমন তখন শান্তির ঘুম ঘুমোচ্ছে, আর স্বপ্নে দেখছে কাননবালা দেবী তাকে তেজের বউ করে নিয়ে গিয়ে বাড়ির সোনার মুকুট পরিয়ে দিচ্ছে তার মাথায়। ঘুম থেকে উঠার পর হঠাৎ তেজের ঠাম্মাকে সেখানে দেখি অবাক হয়ে যায় ইমন। ইমনকে নিজের দায়িত্বের কথা মনে করিয়ে দেয় ঠাম্মা। কিন্তু ইমন নানা অজুহাতে তার অন্যায় চাপা দিতে থাকে। কিন্তু এসব কিছু শুনতে চায় না ঠাম্মা। তিনি স্পষ্ট ইমনকে জানিয়ে দেয় এই কাজের জন্য সে কোনদিনও ইমনকে ক্ষমা করবে না।

সুধা তেজের গনেশ পুজোর আয়োজনের মুগ্ধ সকলে

এরপরের দিন সকালে গনেশ উৎসবের দিন সেখানে উপস্থিত হয় প্রেসের লোকজন। তারা তেজের ঠাম্মাকে ঘিরে নানারকম প্রশ্ন করতে থাকে। ইমনের ম্যানেজমেন্ট নিয়েও প্রশ্ন ওঠে। তখনই সেখানে উপস্থিত হয় ইমন এবং তার মা। এরপর মিডিয়ায় সামনে বিপদ দেখে কাননবালা দেবীর কাছে ক্ষমা চেয়ে নেয় তারা।

এরপর গণেশ পূজো নিয়ে নানান রকম প্রশ্ন উঠতে থাকে সকলের। কিন্তু তখন হঠাৎ সামনে এসে তেজ মিডিয়াকে জানায় এত বছরের ঐতিহ্য প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হবে না। তাই এবারেও গণেশ অনুষ্ঠান হবে। তারপরে মিডিয়া সহ প্রত্যেকের ফ্যাক্টরির ভেতরে ঢুকে অবাক হয়ে যায়। এত সুন্দর করে অল্প সময়ের মধ্যে এত অসাধারণ সাজানো সত্যি অবাক করে দেয় তেজের ঠাম্মি কেও। এবারে শুধু দেখার পালা সুধার এই পরিশ্রম কি তার সমস্ত বিপদ ঠাম্মির অভিমান কাটাতে পারে কিনা।