নতুন শুরু হওয়া বেশি কিছু ধারাবাহিক গুলির মধ্যে যেগুলির বেশ জনপ্রিয়তা রয়েছে তাদের মধ্যে একটি হল স্টার জলসার (Star Jalsha) ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ধারাবাহিক একটি অল্প দিন হলো শুরু হয়েছে। তবে এরই মধ্যে দর্শকদের কিন্তু ভীষণ প্রিয় একটি ধারাবাহিক হয়ে উঠেছে এটি। ধারাবাহিকের নতুন জুটি সুধা এবং তেজকে বিপুল ভালোবাসা দিচ্ছে দর্শক। ধারাবাহিকের গল্পটি একটি অন্যরকম হওয়ার কারণে দর্শকরা যেন আরো বেশি করে পছন্দ করছে এই ধারাবাহিক।
সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে তেজ বেকারির ফ্যাক্টরিতে গণেশ পূজার আয়োজন করেছে সুধা-তেজ তাদের এই কাজে সাহায্য করেছে তাদের ভাইবোনেরা সকলে। দুর্যোগের কারণে যেখানে গণেশ পূজা প্রায় বন্ধ হয়ে যাবার যোগার সেখানে সুধা নিজের বুদ্ধির মাধ্যমে সবাইকে কাজে লাগিয়ে সুন্দর করে আয়োজন করেছে গণেশ পুজোর। এত অল্প সময়ে এই দুর্যোগের মধ্যে আয়োজন প্রত্যেককে অবাক করে দেয়। তেজের ঠাম্মা সহ প্রত্যেকে মুগ্ধ হয়ে যায় পুজোর কাজ দেখে।

শুভ বিবাহ আজকের পর্ব ১৭ সেপ্টেম্বর (Shubho Bibaho Today Episode 17 September)
আজকের পর্বে দেখানো হবে এই অল্প সময়ের মধ্যে পুজোর এত সুন্দর আয়োজন দেখে সকলের মনের নানা রকম প্রশ্ন উঠেছে। সুধা পর্দার আড়ালে দাঁড়িয়ে শুনছে। অন্যদিকে এত সুন্দর আয়োজন দেখে সকলের মনে প্রশ্ন উঠতে থাকে। এত কম সময়ের মধ্যে এত সুন্দর আয়োজন করতে পারে কে। এত সুন্দর কাজ দেখে প্রথমে ইমনের মাথাতেও সুধার নাম আসে কিন্তু তারপরে সে ভাবে সুধাকে তো সেই গাড়ির ধাক্কা দিয়ে নিজের পথ থেকে সরিয়ে দিয়েছে তাহলে কিভাবে সম্ভব। এরপরে হঠাৎই পর্দার আড়ালে কাউকে একটা দেখতে পায় ইমন। এই নিয়ে তার মনে আরো সন্দেহ তৈরি হয়। মিডিয়ার লোকজন এই এত সুন্দর আয়োজনের পেছনে কার হাত রয়েছে সে কথা জানতে চায় তেজের কাছে।
অন্যদিকে সুধা তেজকে বারবার না করে দিয়েছে সবার সামনে যেন তার নাম না বলে। তাতে ঠাম্মির অপমান হবে। আর তাই বুদ্ধি করে তেজ সকলের সামনে সুধার নাম না নিয়েও সুধার কাজের প্রশংসায় এবং তাকে কৃতিত্ব দিয়েছে সকলের সামনে। আসলে একদিন সুধা তেজকে তার বাবার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কথা বলেছিল সেই কোম্পানীর নাম হল সুধা ম্যারেজ বিউরো। সেই নামের শর্ট ফরম সকলের সামনে বলে তেজ। আর এই নাম শোনার পর কারো যেমন মনে সন্দেহ হয় না তেমন সুধাকে কৃতিত্ব দেওয়া হয়।
আরও পড়ুন: সোনার জন্য আজ বিপদের মুখে দীপা! সোনার এই অ’সভ্যতামি আর নেওয়া যাচ্ছে না!
অন্যদিকে ইমন উঠে পড়ে লেগেছে এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সম্বন্ধে বিস্তৃত জানার জন্য। সে তারা লোকদের খোঁজখবর নিতে বলে এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির। আর এদিকে তো সুধার শশুর মশাই বুঝতে পেরেছি এই সমস্ত আয়োজন এর পেছনে কার হাত রয়েছে তিনি মিডিয়ার সামনে সুধার প্রশংসাও করেন। এরপর ঠাকুর মশাই পুজোতে বসার জন্য অনুরোধ করেন। ঠাম্মী জানায় এই বছর পূজোতে তেজ বসবে। কিন্তু তেজ সুধাকে জানায় সে যদি পুজোতে না বসেন তেজ কিছুতেই বসবে না। তাই সুধাকে অনুরোধ করতে থাকে বারবার পুজোতে বসার জন্য। কিন্তু ঠাম্মির কথা অমান্য করতে হবে এই ভেবে সুধা বারবার পিছিয়ে যায়। তবে তেজের কথা রাখার জন্য সুধা অন্যরকম বেশে এসে পূজার আরতি করে। এবারে দেখার অপেক্ষায় সুধার এই পরিশ্রমের এই কথা কি জানতে পারবে ঠাম্মি? আর জানলেই বা কি হবে?





