এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত বেশ মজার এবং জমজমাট ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। এই ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি দর্শকদের মন জয় করে নিয়েছে। যতদিন যাচ্ছে আরও বেশি জনপ্রিয়তা পাচ্ছে এই ধারাবাহিকটি। সোনামণি আর হানি দর্শকদের মনে দাগ কাটতে সফল। টিআরপিতেও বেশ নাম করছে এই ধারাবাহিক।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, সুধা কিছুতেই ওই দিলীপ জেঠুকে বিয়ে করতে চায় না। তাই সে ঠিক করে বিয়ের সময় সে তাকে এমন ভয় দেখাবে যাতে আর দ্বিতীয়বার বিয়ের নাম না নেয় ওই বুড়ো। কিন্তু সে বুঝতে পারেনি এই কাণ্ড ঘটাতে গিয়ে নিজেই এত বড় বিপদে পড়ে যেতে চলেছে সে। কারণ বুড়োর আড়ালে যে তেজ লুকিয়ে রয়েছে সেটা দেখতে পায়নি সুধা।

শুভ বিবাহ আজকের পর্ব ১৮ নভেম্বর (Shubho Bibaho Today Episode 18 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সুধা ভূতের পোশাক পরে নানা রকম ভাবে বুড়ো জেঠুকে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু কোনভাবেই বুড়ো জেঠু ভয় পেতে চায় না। সে উল্টে বলে, তার কোনো সমস্যা নেই সুন্দরী পেত্নীর হাতে মরতে। এটা শুনে শুধু কি করবে কিছুই ভেবে পায়না। অবশেষে সে আড়াল থেকে বেরিয়ে আসে। আর ঠিক তখনই সেখানে চলে আসে ফন্টে আর তার দাদা।
এইবার এই ফন্টে ও তার দলবলের সঙ্গে বেশ মারপিট লেগে যায় সুধার। ফন্টে দাদুর গায়ের জোর দেখে একেবারে অবাক হয়ে যায়। একটা বুড়ো লোক এত জোরে পেটাচ্ছে এটা ভাবতেই পারে না তারা। মারধর খেয়ে তারা উল্টে পড়লে আর এক বিপদে এসে উপস্থিত হয় আর সেই বিপদের নাম ঠাম্মি। সে আরো দুজন মহিলাকে নিয়ে সুধার পর্দা ফাঁস করতে চলে আসে।
আরও পড়ুন: রুপার কাছে অন্যায়ের কোন ক্ষমা নেই! সোনাকে দূর দূর করে তাড়িয়ে দিল সে! জমে গেল আজকের পর্ব
আসল রূপে প্রকট হল তেজ
ততক্ষণে সুধার সিঁথিতে সিঁদুর তুলে দিয়েছে তেজ। ঠাম্মি এসে যখন দেখে সুধা আবার বিয়ে করে ফেলেছে তখন তাকে যা নয় তাই বলতে থাকে। সুধা কিছু বলতে পারেনা কারণ ইচ্ছে না থাকলেও সে কাজটা করে ফেলেছে। সে লাঠি দিয়ে বুড়োকে পেটাতে যায়। এমন সময় দুইজন মহিলা বলে, দ্বিতীয়বার বিয়ে করার জন্য সুধাকে জেলে যেতে হবে। ঠাম্মি এই সুযোগটা কিছুতেই ছাড়তে চায়না। সে সঙ্গে সঙ্গে তেজকে ফোন করে তার বউয়ের কীর্তি দেখানোর জন্য। ফোনটা বেজে ওঠে দিলিপ বাবুর পকেটে। তেজের বুঝতে বাকি থাকেনা আর এই নাটকটা চালানো যাবে না।





