মা দুর্গার আগেই ইমনের বিসর্জন! পুলিশ মামার বাড়িই এখন ইমনের আস্তানা!

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় কিছু ধারাবাহিকের মধ্যে অন্যতম হলো ‘শুভ বিবাহ’ (Subho Bibaho) ধারাবাহিকটি। ধারাবাহিকে সুধা তেজের জুটি দর্শকদের বেশ পছন্দের। শুরুর সময় থেকেই দর্শক এই জুটিকে ভালোবাসা দিয়ে আসছেন। ধারাবাহিকের নায়িকা সুধা একজন ডিভোর্সি। আর সমাজের কাছে এই ধরনের মেয়েরা কখনও ভালো হয়না। সমাজ এদের কখনোই ভালো চোখে দেখে না। আর সেই ভুল ধারণা ভাঙ্গতেই এসেছে সুধা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে সুধাকে নিজের রাস্তা থেকে সরানোর জন্য ফন্টে গু’ণ্ডাকে দিয়ে সুধাকে তুলে নিয়ে যাওয়ার প্ল্যান করে ইমন। কিন্তু সুধাকে বাঁচাতে সেই মুহূর্তে চলে আসে তেজ। তেজ সুধাকে ফন্টের হাত থেকে উদ্ধার করে। তারপরেও সুধাকে গাড়ি চা’পা দিয়ে মে’রে ফেলার চেষ্টা করে ইমন। কিন্তু সেই প্ল্যানও বিফল হয়। উল্টে ইমনের প্ল্যান ইমনের উপরে ভারী পড়ে। ফন্টের গাড়ি ব্রেক ফেল করে ইমনকে গিয়ে ধাক্কা মারে। আর ইমনের পা ভে’ঙে যায়।

Shubho Bibaho, Star jalsha, Bengali Serial, Serial, Bengali Telivision, শুভ বিবাহ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Shubho Bibaho Today Episode 17 October, শুভ বিবাহ আজকের পর্ব ১৭ অক্টোবর, শুভ বিবাহ আজকের পর্ব

শুভ বিবাহ আজকের পর্ব ১৮ অক্টোবর (Shubho Bibaho Today Episode 18 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে ইমনের পা ভেঙে যাওয়ায় হাসপাতালে পড়ে রয়েছে। আর ঝিনুক সুধা এক এক করেই ইমনের পর্দা ফাঁস করতে থাকে। ঝিনুক জানায় কিভাবে সুধাকে গাড়ি মেরে ফেলার চেষ্টা করেছে ইমন। এর আগেও গজাননের বিসর্জনের সময় সুধাকে ইমনই ধাক্কা মেরে জলে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। ইমন নিজেকে বাঁচানোর জন্য আবারো মিথ্যা কথা বলে। কিন্তু এবার ইমনের কোন মিথ্যেই বিশ্বাস করে না তেজ। কারণ ঝিনুক সমস্ত প্রমাণ সমেত তেজকে সব ঘটনা জানায়। তেজ সব শুনে ইমনকে জানায় এরপরও যদি ইমন সুধার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে ইমনকে পুলিশের হাতে তুলে দেবে তেজ। তেজের মুখে এই কথা শুনে তো অবাক হয়ে যায় ইমন। এরপরে সুধা ইমনকে জানিয়ে দেয় যে ইমন তাকে যে চ্যালেঞ্জটা করেছিল সেই চ্যালেঞ্জে ইমন নিজেই হেরে গিয়েছে। কারণ তেজ বুঝিয়ে দিয়েছে তেজের মনে কোনভাবেই ইমন আর নেই, শুধুমাত্র তার বর্তমান স্ত্রী সুধা রয়েছে।

সুধাকে বিপদে ফেললো ইমন

এদিকে ইমন এবং ইমনের মা আবার নতুন করে সুধাকে বিপদে ফেলার চেষ্টা করে। সুধা এবং তেজ হাসপাতাল থেকে চলে যাবার পর ইমনের মা তেজের ঠাম্মিকে ফোন করে সুধার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে থাকে। ইমনের মা বলে সুধা গুন্ডা লাগিয়ে ইমনকে মেরে ফেলার চেষ্টা করেছে। এই সমস্ত কথা শুনে ঠাম্মি তো সুধার উপরে আরও রেগে যায়। ইমনদের সব কথাই বিশ্বাস করেন তিনি। এরপর শুধু এসে ঠাম্মিকে বলে ঠাম্মি সারা জীবন সুধাকে ভুলই বুঝে গেল। আর ঠাম্মির এই ভুল একদিন ভাঙবে সুধা।

অন্যদিকে পূজোর আয়োজনে সকলেই মেতে ওঠে পরের দিন। ঠাকুর মশাই সুধা এবং তেজকে দিয়ে পুজোর কাজ করাতে চাইলে সেই কাজে বাধা দেয় ঠাম্মি। ঠাম্মি জানায় তার বড় ছেলে এবং বড় বৌমা পুজোর সমস্ত কাজ করবে। সুধা পুজোর কোন কাজ করবে না। এদিকে সুধা এবং তেজকে পূজার কাজ করতে বাধা দেওয়ায় তেজের মায়ের মন খারাপ হয়ে যায়। তবে তেজের বাবা তেজের মাকে কথা দেয় তিনি সবটা সামলে নেবেন। এরপর এই তেজের বাবা মিথ্যে মিথ্যে বুকে ব্যথা হওয়ার নাটক করে। যাতে তেজ এবং সুধা পুজো করার সুযোগ পায়। কিন্তু তেজের বাবার এই নাটক কেউ ধরতে পারেনা। সবাই তো ভয় পেয়ে যায়, এবারে দেখার অপেক্ষা তেজের বাবার জন্য কি তেজ এবং সুধা একসঙ্গে পুজো করার সুযোগ পায় কিনা।