ঠাম্মির বি’রুদ্ধে যেতেই সুধার পাশে গোটা বসু মল্লিক পরিবার! জমে গেল আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) পর্দায় কয়েক মাস আগে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ধারাবাহিকে সুধা এবং তেজের সম্পর্কের গল্প দেখানো হচ্ছে। ধারাবাহিকটি শুধুর সময় থেকে ধীরে ধীরে করে দর্শকের মন জয় করার চেষ্টা করছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে ইমন এবং ইমনের মা ইচ্ছে করে সুধার নামে মিথ্যা কথা বলে ঠাম্মিকে আবারো ভুল বোঝায়m এদিকে সুধাকে ঠাম্মি কাছে আবারো অ’পরাধী ভাবে। পুজোতে তাই সুধা এবং তেজকে একসঙ্গে আরতি করতে দেয় না ঠাম্মি। কিন্তু তেজের বাবার প্ল্যান মত পরে সুধা এবং তেজকেই বাধ্য হয়ে আরতি করতে হয়। পূজার মধ্যে সবাই আনন্দে মেতে ওঠে। বসু মল্লিক বাড়ির মেয়ে বউদের ঠাম্মি কখনোই স্বাধীনতা দেয়নি। আর সেই জন্যই তেজের মা পুজোতে নাচ করছে দেখে ভীষণ রেগে যায় ঠাম্মি। আর তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলে। কিন্তু সুধা বাড়ির সবাইকে কথা দেয় ঠাম্মির এই সমস্ত অবান্তর নিয়মকানুন সুধা ভেঙে দেবে। ঠাম্মিকে বোঝাতে হবে মেয়েরা সমস্ত কাজ একার হাতেই পায়। সুধা বোঝাতে চায় সে সংসার ভাঙতে না সবাইকে একসঙ্গে নিয়ে থাকতে এসেছে।

Bengali serial, Bengali telivision, Serial, Shubho Bibaho, Shubho Bibaho Today Episode 20 October, Star Jalsha, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, শুভ বিবাহ, শুভ বিবাহ আজকের পর্ব ২০ অক্টোবর, স্টার জলসা

শুভ বিবাহ আজকের পর্ব ২০ অক্টোবর (Shubho Bibaho Today Episode 20 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে সুধা ঠাম্মির অবান্তর সমস্ত নিয়মের বিরুদ্ধে গিয়ে বাড়ির মেয়ে বউদের নিয়ে আনন্দ হইহুল্লোড় করতে থাকে। সুধা ঠিক করে পুজোর সন্ধ্যেবেলা বাড়ির মেয়ে বউরা সবাই নিজেদের মনের মতো করে পারফরম্যান্স করবে। সুধা জানতে পারে তার শাশুড়ি মা একসময় খুব ভালো নাচ করতেন। কিন্তু বিয়ের পর ঠাম্মির জন্য সেই নাচ বন্ধ হয়ে যায়। তাই সুধা চাই নিজের শাশুড়িকে আবারও নিজের পুরনো জীবনে ফিরিয়ে দিতে। আর তাদের এই কাজে সমস্ত রকম সহায়তা করে তেজের বাবা, কাকা প্রত্যেকে।

বাড়ির প্রত্যেককে নিজের পাশে পেলো সুধা

তেজের বাবাও সুধা কে অনুরোধ করে যাতে নিজের স্ত্রীকে আবার নাচ করতে দেখতে পায় সে। বিয়ের আগে লুকিয়ে তেজের বাবা অনেকবার তার স্ত্রীকে নাচ করতে দেখেছে কিন্তু বিয়ের পর সেই সুযোগ আর হয়নি। তাই বৌমার কাছে আবদার করে যেন বৌমা তার স্ত্রীয়ের সেই লুকিয়ে থাকা ট্যালেন্টটা বের করে আনে। এদিকে ত্বরিতা ঠাম্মিকে আবারো ভুলভাল বোঝাতে থাকে, ঠাম্মির কানে বিষ ঢালতে থাকে। সেজন্য ঠাম্মি রান্নাঘরে গিয়ে পরীক্ষা করে সবাই রান্না ঘরে কাজ করছে কিনা। এদিকে বাড়ির ছেলেরা তো শাড়ি পরে রান্না ঘরে গিয়ে কাজ করছে। যাতে বাড়ির বউরা বকা না খায়।

আর ওদিকে সুধার ঘরে তেজের মা সবাইকে নাচ শেখাতে থাকে। প্রথমে নাচ করতে ইতস্তত বোধ করলেও পরে সুধার সাহসের তিনি মনে জোর পায়। সবাই মিলে নাচের প্রস্তুতি শুরু করে দেয়। সুধার এই কাজে তার পাশে থাকে জোছনা। সুধাকে বলে জোছনার সাথে সুধা যেটা করেছে সে কোনদিনও মেনে নিতে না পারবে না কিন্তু সুধার এই কাজে জোছনা তার পাশে রয়েছে। এপরে সবাই মিলে জোর কদমে প্রস্তুতি শুরু করা যায়। এবারে দেখার অপেক্ষা সন্ধ্যেবেলা অনুষ্ঠানে কি হয়।