স্টার জলসার (Star jalsha) পর্দায় জমজমাট ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ধারাবাহিকে তেজ সুধার জুটি বর্তমানে দর্শকদের বেশ পছন্দের। মূলত এই ধারাবাহিকের ভিন্ন ধরনের গল্পই ধারাবাহিকটিকে সকলের কাছে এতটা জনপ্রিয় করে তুলেছে। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালো ফলাফল ফলাফল করছে। বিপরীত পক্ষকে মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে সুধাকে ছেড়ে যাবে না বলে তেজ সুধার বাড়িতে রয়ে গেছে। কিন্তু সুধা কখনোই চাইনি তেজ আর পরিবারের থেকে তার ঠাম্মির থেকে আলাদা হয়ে যাক। তাই সুধা বারবার তেজকে বোঝাতে থাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য। কিন্তু তেজ জানিয়ে দেয় সে সুধাকে ছেড়ে কিছুতেই যাবে না। অন্যদিকে পাড়ার লোক এসে সুধাকে হুমকি দিতে থাকে শিলাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। শিলাকে বাড়িতে নিয়ে আসার পর থেকে পাড়ার লোকজন খেপে রয়েছে সুধার উপর। সুধা জানিয়ে দেয় সন্ধ্যের মধ্যেই সুধা প্রমাণ করে দেবে বিশু এবং শিলার মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে এবং বিশুর দ্বিতীয় পক্ষে স্ত্রী সন্তান রয়েছে।

শুভ বিবাহ আজকের পর্ব ২১ নভেম্বর (Shubho Bibaho Today Episode 21 November)
এবারে টেলিকাস্ট হওয়ার আগেই ফাঁস হল ধারাবাহিকের আজকের পর্ব। আজকের পর্বে দেখা যাবে সুধা শিলার জন্য প্রমাণ জোগাড় করতে ঝিনুকের কথা মতন বিশুর আরেক সন্তানের সাহায্যে বিশুকে দিয়ে সব সত্যি শিকার করানোর প্ল্যান করছে। আসলে বিশুর দ্বিতীয় সন্তানকে ঝিনুক সুধা মেলায় ঘুরতে নিয়ে যায় এবং বিশুকে ফোন করে জানায় তারা কিডন্যাপ করেছে তার সন্তানকে পার্কে সামনে যেন কুড়ি হাজার টাকা নিয়ে চলে আসে বিশু। নিজের সন্তানকে ফিরে পাওয়ার জন্য বিশু ফন্টের কাছে টাকা চাইতে থাকে। টাকা না পেয়ে বাধ্য হয়ে ১৫ হাজার টাকা নিয়েই সন্তানকে বাঁচাতে চলে আসে বিশু। এদিকে তেজ দেখতে পায় বিশুর সন্তান কিডন্যাপ হয়েছে। তাই তেজ পুলিশে খবর দিয়ে দেয়।
সফল হলো সুধার প্ল্যান
এরপর সুধারা মিলে পার্কে আসে বিশুর ছেলেকে নিয়ে। সেখানেই বিশুর মুখ থেকে সব সত্যি শিকার করিয়ে নেয়। তারপরেই নিজেদের আসল পরিচয় দেয় সুধা। এদিকে পুলিশ চলে এসে তাদের কিডনাপার ভাবতে থাকে। সুধাকে দেখে অবাক হয়ে যায় তেজ। সে ভাবে পুলিশ দেখে বড় ভুল করেছে সে। তারপর সবার সামনেই বিশুর আসল সত্যিটা সামনে এসেছে। তারপর পুলিশের সাহায্য নিয়ে সুধা সব সত্যি সামনে নিয়ে আসে। অন্যদিকে তিয়াসা ও সমুদ্রের আশীর্বাদের আয়োজন শুরু হয়ে যায়।
আরও পড়ুনঃ শুরু হয়ে গেছে শুটিং, মুক্তি পেয়েছে প্রোমো! তবুও সম্প্রচারের কোনো পাত্তা নেই! সামনে এল আসল কারণ!
ইমন, ইমনের মা ঠাম্মী সবাই মিলে তাদের আশীর্বাদের আয়োজন করতে থাকে। অন্যদিকে ঝিনুকের নামে ফেক আইডি খুলে দোয়েল সমুদ্রকে ফাঁসাতে থাকে কিভাবে বসু মল্লিক বাড়ির বউ হবে সেই প্ল্যান করতে থাকে। দোয়েল সমুদ্রকে পালিয়ে বিয়ে করার কথা বলে, সমুদ্র ঝিনুক ভেবে সব প্ল্যানেই রাজি হয়ে যায়। অন্যদিকে জোছনা এবং তার বরের ডিভোর্সের কথাবার্তা চলতে থাকে। জোছনা ডিভোর্স হয়ে গেলে চলে যাবে তার প্রেমিক সুতীর্থর কাছে। কিন্তু সুতীর্থ জোছনাকে চিনতে অস্বীকার করে আর তার সঙ্গে পরিচয় হয় সুতীর্থর হবু স্ত্রীর। এসব কিছু জানতে পেরে জোছনার জীবন একেবারে ওলটপালট হয়ে যায়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।





