বাংলা মেগা ধারাবাহিকের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হলো স্টার জলসার (Star jalsha) ‘শুভ বিবাহ’ (Subho Bibaho) ধারাবাহিকটি। ধারাবাহিকটি বেশ কয়েক মাস ধরে টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলছে। ধারাবাহিকের নায়ক-নায়িকার জুটিও দর্শকদের বেশ পছন্দ হয়েছে। আর ধারাবাহিকের গল্প তো প্রথমদিন থেকে মন জয় করে নিয়েছে। তাই টিআরপি তালিকাতে প্রতি সপ্তাহে মোটামুটি ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে ঠাম্মির সমস্ত অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং অবান্তর নিয়মের মধ্যে থেকে বসু মল্লিক বাড়ির মেয়ে বউদের বের করে আনতে চাইছে সুধা। এতদিন পর্যন্ত বাড়ির মেয়ে বউরা যে বেড়াজালে সীমাবদ্ধ ছিল, যেখানে তারা নিজেদের ইচ্ছেগুলোকে মেরে ফেলেছিল সেই ইচ্ছে গুলোকে আবার জাগিয়ে তুলতে চায় সুধা। তাই তো নিজের শাশুড়ি, ননদদের নিয়ে পুজোতে নাচের অনুষ্ঠানে আয়োজন করেছে সুধা।

শুভ বিবাহ আজকের পর্ব ২১ অক্টোবর (Shubho Bibaho Today Episode 21 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে তেজ সুধার জন্য দুর্গাপুজোর উপহার নিয়ে এসেছে। সেই উপহার সুধার হাতে তুলে দেয় নিজে। তখনি সুধা তেজকে কথা দেয় সুধা সবসময় তেজের পাশে থাকবে, তাকে বিশ্বাস করবে, তার উপরে ভরসা রাখবে। কখনো আর তাকে ভুল বুঝে দূরে সরে যাবে না। যদি কোন তৃতীয় ব্যক্তি তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করে তাহলে তাকে সুধার মুখোমুখি হতে হবে। এরপরে সবাই মিলে আবার পুজোর আয়োজনে মেতে ওঠে।
ইমনের ফাঁদে পড়ল সুধার পরিবার
অন্যদিকে সুধা নিজের বাপের বাড়ির সবার জন্য যে পুজোর উপহার পাঠিয়েছিল সেই উপহার নিতে চায়না সুধার জেঠি। এদিকে সুধার দাদাও বাড়ি প্রত্যেকের জন্য পুজোর জামা কাপড় কিনে এনেছে। সেই জামা কাপড়ের ব্যাগ থেকে হঠাৎই কয়েকটি টাকার বান্ডিল এবং বেআইনি জিনিস বের হয়। যেই জিনিসগুলো ইমনের প্ল্যান অনুযায়ী ফন্টে সুধার দাদার ব্যাগে ভরে দিয়েছিল। যাতে সুধার পরিবারের ক্ষতি করা যায়। কিন্তু সেই টাকা দেখে নিজের লোভ সামলাতে পারে না সুধার বৌদি। সুধার দাদা ওই জিনিসগুলো পুলিশকে ফেরত দিয়ে আসতে চাইলেও সুধার বৌদি বারবার তাকে বাঁধা দেয়। আসলে লোভ তখন তার বৌদিকে অন্ধ করে দিয়েছিল তাই সুধার দাদার কোন কথাই কানে নিচ্ছিল না সে।
আরও পড়ুনঃ রেস্তোরাঁ বাঁ’চাতে আ’গুনে ঝাঁপ দিল দীপা! ছুটে এল সূর্য! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এদিকে সুধার বাড়ির মেয়ে বউদের সাথে নিয়ে অসাধারণ নৃত্য পরিবেশন করে সবার সামনে। সুধা এবং বাড়ির বউদের সাহস দেখে তো অবাক হয়ে যায় ঠাম্মি। রাগে তিনি রীতিমতো জ্বলতে থাকে। কিন্তু তেজের দাদু ভীষণই খুশি হয় এবং তিনি কাননবালা দেবীকে জানান এখান থেকেই হয়তো বসু মল্লিক বাড়ির পরিবর্তন শুরু। এদিকে বাড়ির পুজোতে ঝিনুককে দেখতে না পেয়ে সমুদ্র ভীষণ ছটফট করতে থাকে। বারবার ঝিনুককে ফোন করতে থাকে কিন্তু ঝিনুক তার জেঠি এবং দিদির অপমান হয়েছে শুনে বসুমল্লিক বাড়িতে যাবে না বলেই ঠিক করে। তবে সুধা এখন এসবের কিছুই জানেনা এদিকে ঠাম্মির চোখে আরো চ’ক্ষুশুল হয়ে উঠেছে সুধা, এবারে যে কি হবে সেটাই দেখার অপেক্ষা।





