এই মুহূর্তে বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো স্টার জলসার (Star jalsha) ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ধারাবাহিকটি প্রায় প্রতি সপ্তাহেই ধীরে ধীরে দর্শকদের মনও জয় করে নিচ্ছে। ধারাবাহিকটি খুব অল্প সময় হয়েছে শুরু হয়েছে টিভির পর্দায়। এই ধারাবাহিকের জুটি বেশ জনপ্রিয়তা পাচ্ছে দর্শকমহলে। তেজ সুধার যুগলবন্দী বেশ পছন্দ হচ্ছে দর্শকদের। ধারাবাহিকের অন্য ধরনের গল্প দর্শকরা বেশ উপভোগ করছেন।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে সুধাকে বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে তেজ নিজেই পড়ে যায় জলে। তেজ যেহেতু সাঁতার জানে না তাই বাড়ির সকলে মিলে তার জন্য চিন্তায় অস্থির হয়ে যায়। কিন্তু ঠিক সেই সময়ের সুধা জলে ঝাঁপ দিয়ে উদ্ধার করে আনে তেজকে। সুধা জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে তেজকে বিপদ থেকে বাঁচানোর পরেও ঠাম্মির কাছ থেকে অপমানিত হতে হয় সুধাকে। ঠাম্মি বলে সুধার জন্য আজ এত বড় বিপদ হয়েছে তেজের। ভুলে যায় কৃতজ্ঞতা জানাতে। এদিকে ইমনকে দেখে ফেলে ঝিনুক। তাকে চিনতে না পারলেও বুঝতে পারে এই সমস্ত ঘটনার পেছনে কার হাত রয়েছে। এরপরই দেখা যায় সবাই তেজকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং তেজের সেবা সুশ্রষা করতে থাকে। কিন্তু ঠাম্মির আদেশ মেনে তেজের ঘরে আসে না সুধা, ঘরের বাইরে দাঁড়িয়েই তেজের উপর নজর রাখতে থাকে। সুধার উপরে অভিমান হয় তেজের।

শুভ বিবাহ আজকের পর্ব ২৮ সেপ্টেম্বর (Shubho Bibaho Today Episode 28 September)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে। সুধা বাধ্য হয়ে তেজের ঘরে এসে তার খেয়াল রাখতে থাকে। সুধার কথার অবাধ্য হলে সুধা বকাঝকা করে তেজকে বোঝাতে থাকে। কিন্তু তেজ সুধাকে বলে সুধার বিপদে দিনে তেজ সব সময় সুধার পাশে ছিল তাকে সাপোর্ট করেছিল। কিন্তু আজ সুধা তেজের এই বিপদের সময় ঠাম্মির আদেশ মেনে চলেছে। অথচ ঠাম্মি নিয়ম দেখাতে গিয়ে সে নিজেই নিয়ম ভাঙছে। তেজের ঘরে আসছে তেজকে স্পর্শ করছে। এরপরই দেখা যায় তেজ জোর করে ওষুধ খেতে যায় খালি পেটে, কিন্তু সুধা থাকে বাধা দিয়ে তাকে জোর করে খাবার খাইয়ে দেয়। এই ঘটনা দেখে ফেলে ঠাম্মি তখন তেজ অভিমান করে সুধাকে বলে আপনি নানান ছলে বলে আমার কাছাকাছি আসতে চান এই কথা শুনে ঠাম্মি সহমত জানিয়ে ঘরে ঢোকে। এরপর তাকে আবারো যা নয় তাই বলে অপমান করে ঠাম্মি। এরপর সুধা ঠাম্মির কথামতো ঐ ঘর থেকে বেরিয়ে যায়। তখন ঠাম্মি তেজকে বলতে থাকে সুধা এইটুকু কথাতেই রাগ করে তার কাছ থেকে সরে যাচ্ছে তাহলে বিপদের দিনে কি করে সে সংসার সামলাবে সে। এই কারণেই হয়তো সুধার আগের সংসার ভেঙে গিয়েছে। সুধার সম্পর্কে এই সমস্ত কথা শুনতে ভালো লাগেনা তেজের। সে চুপচাপ ঠাম্মির কথা না শুনেই শুয়ে পড়ে।
অন্যদিকে তেজের কাকা এবং ইমনের মা মিলে তেজ এবং সুধার কি করে ক্ষতি করা যায় সেই প্ল্যান করতে থাকে। বিশেষ করে সুধার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে তারা। এর পরেই তেজের কাকা বলে কিভাবে তার মা এবং তেজ মিলে তাকে অপমান করেছে। অন্যদিকে ইমনদের প্ল্যান যোগ দেয় নন্টে, নন্টেও তো এদিকে দোয়েলকে বিয়ে করার জন্য উঠেপড়ে লেগেছে। ঝিনুক এবং দোয়েলকে ভয় দেখিয়ে দোয়েলকে বিয়ে করতে চাইছে।
আরও পড়ুনঃ দীপার মুখোমুখি সোনা, মাকে দেখে ভয়ংকর কান্ড ঘটাল সে! ধুন্দুমার আজকের পর্ব
এরপরই দেখা যায় বাড়িতে খুব খারাপ অবস্থা ত্বরিতার। ঠাম্মি তাকে এমন শাস্তি দিয়েছে যে ত্বরিতার নাকের জল চোখের জল এক হয়ে গিয়েছে। কিন্তু ত্বরিতার এই অবস্থা দেখে খারাপ লাগে সুধার। সুধা তাই যথাসাধ্য তাকে সাহায্য করে। অন্যদিকে মাঝরাতে নিজের প্রেমিকের সঙ্গে কথা বলতে বলতে নিচে নেমে আসে জোৎস্না। কিন্তু ঠাম্মি সেখানে উপস্থিত ছিল সেটা জোৎস্না খেয়ালই করেনি। এরপর ঠাম্মি জোৎস্নাকে তার প্রেমিকের সাথে যোগাযোগ রাখার জন্য একগাদা কথা শোনায়। জোৎস্না এবার সে আর ঠাম্মির কোন কথা শুনবে না। জোৎস্নার এবার যেটা ঠিক মনে হবে সে সেটাই করবে। সবার ক্ষেত্রে নিয়ম আলাদা হলেও জোৎস্নাকে কেন সবসময় নিয়মের বেড়াজালে আটকে রাখবে ঠাম্মি। এবার জোৎস্না নিজের জীবনে সিদ্ধান্ত নিজেই নেবে। তবে কি একে করে বসু মল্লিক বাড়ির সমস্ত নিয়ম ভাঙ্গতে চলেছে? সুধার হাত ধরে কি আসবে পরিবর্তন?





