বাংলা মেগা ধারাবাহিকের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হলো স্টার জলসার (Star jalsha) ‘শুভ বিবাহ’ (Subho Bibaho) ধারাবাহিকটি। ধারাবাহিকটি বেশ কয়েক মাস ধরে টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলছে। টিআরপি তালিকায় প্রতি সপ্তাহে প্রতিপক্ষকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে। চলতি সপ্তাহেও ভালো ফলাফল করেছে। বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। তাই এই ধারাবাহিকের একটা এপিসোডও মিস করছেন না দর্শক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে ইমনের মা, তেজের মেজ কাকা মিলে প্ল্যান করে সুধাকে বিপদে ফেলে। সুধা শিলা এবং অমলের বিয়ে দিলে তাকে সবাই ভুল বোঝে। ঠাম্মি বাড়ি থেকে বের করে দিতে চায় সুধাকে। মিডিয়ার সামনে সবাই ছোট হতে হয়। সুধা মিডিয়ার সামনে স্বীকার করে সে একজন ডিভোর্সি। কিন্তু তেজ সেই সমস্ত জানার পরে সুধাকে বিয়ে করেছে। সুধা প্রমাণ করে দেবে ডিভোর্সি মেয়েরা সব সময় ভুল সেটা হয় না।

শুভ বিবাহ আজকের পর্ব ৩১ অক্টোবর (Shubho Bibaho Today Episode 31 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে ঠাম্মি এবং সুধার মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। সুধাকে বারবার বসু মল্লিক বাড়ির অযোগ্য বউ হিসেবে প্রমাণ করতে চায় ঠাম্মি। আর সুধাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে নয়তো তিনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন বলে স্পষ্ট জানিয়ে দেন। তেজ সেই কাজে বাধা দিতে গেলে ঠাম্মি জানায় তেজ যদি আজকে তাকে বাধা দেয় তাহলে সে ঠাম্মির মরা মুখ দেখবে। তেজ সুধাকে ঠাম্মীর কাছে ক্ষমা চেয়ে নিতে বলে কিন্তু সুধা বলে সুধা যে অন্যায় করেনি সেই ক্ষমা সুধা কখনো চাইবে না। সুধা এই লড়াইটা একাই লড়বে এবং সবাইকে বুঝিয়ে দেবে যে ডিভোর্সি মেয়েরা সব সময় ভুল হয় না। আর ঠাম্মিকে একদিন নিজের ভুল স্বীকার করতে হবে। সেদিন তিনি নিজে গিয়ে সুধাকে ফিরিয়ে আনবেন।
বসু মল্লিক বাড়ি ছেড়ে চলে যায় সুধা
এসবের পর সুধা শিলা এবং অমলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। এদিকে মনে মনে ভীষণ কষ্ট পায় সুধা। কারণ এই কদিনে এই বাড়ির সঙ্গে এই পরিবারের মানুষজনদের সঙ্গে সুধা নিজেকে জড়িয়ে ফেলেছিল। তাই বাড়ি থেকে যেতে তার কষ্ট হয়। অন্যদিকে তেজ এসে সুধাকে বাধা দেওয়ার চেষ্টা করে। সুধা তাকে কথা দিয়েছিল সবসময় তার সাথে থাকবে, কখনো তাকে ছেড়ে যাবে না। তখন সুধা জানায় সে সবসময় নিজের তেজের পাশে রয়েছে কিন্তু এই লড়াইটা তাকে লড়তেই হবে। তাই এ বাড়ি থেকে বেরোনোর তার জন্য দরকার। এরপর সুধার শ্বশুর এসে তেজকে বাধা দেয় এবং বলে আজ সুধাকে এ বাড়ি থেকে সে যেন যেতে দেয়। সে সব সময় সুধার সব লড়াইয়ে পাশে রয়েছে। এদিকে সমুদ্র গিয়ে তার দাদুকে খবর দেয় যে সুধা বাড়ি থেকে চলে যাচ্ছে। কিন্তু কোন লাভ হয় না সুধা অমল এবং শিলাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।
আরও পড়ুনঃ চারুর কথা শুনে সূর্যকে ভুল বুঝল দীপা! মা-বাবাকে আলাদা করতে একি করল সোনা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
অন্যদিকে সুধার দাদা মিথ্যে অভিযোগে জেলে রয়েছে তাই বাড়ির কারোরই মন ভালো নেই। ঝিনুক এবং তার ভাই কি করবে বুঝতে না পারে কাতলার কাছে সাহায্য চাইতে যায়। কিন্তু কাতলা জানায় সুধা যদি তাকে বিয়ে করে তাহলে সে সাহায্য করবে তাদের। এ কথা শুনে তো ঝিনুক ভীষণ রেগে যায়। এদিকে শুধু শিলা এবং অমলকে নিয়ে আসে তার বাপের বাড়িতে। সুধাকে দেখে তো প্রত্যেকেই অবাক হয়ে যায়। শিলা এবং অমলের বিয়ের কথা সবটা জানায় সুধা। সাথে এটাও জানায় যে সে বসু মল্লিক বাড়ি থেকে চলে এসেছে। সব কিছু শুনে সবাই তো অবাক হয়ে যায়। এবারে দেখার অপেক্ষা আগামী দিনে কি হয় সুধার জীবনে।





