স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ। প্রথম থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে ধারাবাহিকের গল্প যত এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় অভিনেতা হানি বাফনা ও অভিনেত্রী সোনামনি সাহার রসায়ন মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে বর্তমানে সুধা ও তেজের গল্পে আসছে একের পর এক টুইস্ট।
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে রহস্য উদঘাটনে নেমেছে তেজ ও সুধা। একদিকে যেমন সুধাকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে তেজ, তেমনই অন্যদিকে ঠাম্মিকে দেওয়া কথা রাখতে এবং তেজের ওপর হামলাকারীদের জব্দ করতে তৎপর হয়ে উঠছে সুধা। নিজের মতোই সে করে চলেছে পরিকল্পনা। আর এই কাজে সুধাকে সাহায্য করছে ঝিনুক। দোয়েলের ফোন থেকে ফন্টেকে ম্যসেজ করে ডেকে নিয়েছে সে।

শুভ বিবাহ আজকের পর্ব ৪ সেপ্টেম্বর (Shubho Bibaho Today Episode 4 September)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে সুধার প্ল্যান অনুযায়ী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে ফন্টে। আর দোয়েল সেজে ফন্টের সামনে দাঁড়িয়ে রয়েছে ঝিনুক। এরই মধ্যে ঝিনুকের মুখ দেখার জন্য উতলা হয়ে উঠে ফন্টে। আর সবটা দুর থেকে দেখতে থাকে সুধা। তবে সে বুঝতে পারছে না কেন এখন কাতলা আসছে না। এদিকে দোয়েলের সঙ্গে তার মাকে রাস্তায় দেখে নেয় কাতলা। তারপরই সে বুঝতে পেরে যায় এইসব আসলে একটা ফাঁদ।
কাতলা নিজের সাঙ্গপাঙ্গদের ডেকে আনে মন্দিরের পিছনে। ততক্ষণে ঝিনুকের মুখের ওপর থেকে ঘোমটা সরিয়ে দিয়েছে ফন্টে। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গে একটা লা’ঠি নিয়ে ফন্টের মাথায় আঘা’ত করে সুধা। কিন্তু সেই মুহূর্তেই চলে আসে কাতলা। ঘিরে ধরে সুধাকে। বিপদ বুঝে একটি দড়ি ফন্টের দিকে ছুঁড়ে দেয় সুধা। প্রথমে সাপ ভেবে ভয় পেলেও পরে সুধা আর ঝিনুককে ধরে নেয় কাতলা। বন্ধ করে রাখে বসু মল্লিকদের গোডাউনে।
আরও পড়ুন: নিয়তির একই পরিহাস! ফের মিশকার নিশানায় দীপা! দীপার একি সর্বনাশ করল মিশকা!
বুদ্ধির জোরে কাতলার হাত থেকে নিজেকে বাচাল সুধা
অন্যদিকে দেখা যায় ইমনকে ফোন করে সবটা জানিয়ে দিয়েছে সে ওয়েটার। কিন্তু সে পালিয়ে যাওয়ার আগেই তাকে ধরে নেয় তেজ। ভয় পেয়ে সবটা শিকার করে নেয় সেই ওয়েটার। সঙ্গে বলে দেয় ইমনের নাম। তারপরই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় তেজ। এদিকে তবে হার মানেনি সুধাও। সামনে দেখতে পায় একটি জ্বলন্ত মোমবাতি। কায়দা করে নিচে নিয়ে আসে সেটা। তারপরই মোমবাতির আগুনের সাহায্যে কেটে ফেলে হাতের দড়ি। কিন্তু সুধাকে কাতলা ও ফন্টেকে ঠাম্মির সামনে হাজির করতে পারবে? জানা যাবে আসন্ন পর্বে।





