চলতি বছরের ১৭ জুন থেকে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছিল অ্যাক্রোপলিস প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক শুভ বিবাহ (Shubho Bibaho)। শুরুর থেকেই ধারাবাহিকটির কাহিনী মন জয় করে নিয়েছিল দর্শকদের। একজন ডিভোর্সি মেয়ের জীবনের লড়াইয়ের কাহিনী মন ছুঁয়ে গিয়েছিল সকলের। আজও সমাজে ডিভোর্সি মেয়েদের যেভাবে তুচ্ছ, তাচ্ছিল্য করা হয়, যে চোখে তাদের দেখা হয় সবটাই তুলে ধরেছে এই ধারাবাহিকটি।
ফলে ধারাবাহিকের অন্যরকম গল্প শুরুর থেকেই নজর কেড়েছিল সকলের। সুধার চরিত্রে অভিনেত্রী সোনামনি সাহা এবং তেজ বসু মল্লিকের ভূমিকায় অভিনেতা হানি বাফনার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। পর্দায় তাদের দুর্দান্ত রসায়ন শুরু থেকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিল। পাশাপাশি ধারাবাহিকের বাকি চরিত্রগুলোও ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা।
যে কারণে শুরুর থেকেই বিপুল জনপ্রিয়তা পেয়েছিল ধারাবাহিকটি। টিআরপি তালিকাতেও ফল ছিল নজরকাড়া। প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় দুর্দান্ত ফল করে রীতিমতো সকলকে তাক লাগিয়ে দিয়েছিল শুভ বিবাহ। বেশ কয়েকবার স্টার জলসার কথা, গীতা এলএলবিকে হারিয়ে চ্যানেল টপার হয়েছিল ধারাবাহিকটি। এমনকি বেশ কয়েকবার বাকি জনপ্রিয় ধারাবাহিকগুলকে হারিয়ে প্রথম পাঁচে উঠে এসেছিল শুভ বিবাহ। টিআরপি তালিকায় দ্বিতীয়ও হয়েছেন বেশ কয়েকবার।
ফলস্বরূপ দর্শকদের মধ্যে অনেকেই ভেবেছিলেন জল থই থই ভালোবাসাকে সরিয়ে শুভ বিবাহকে নিয়ে এসে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে স্টার জলসা। অনেকেই ধারণা ছিল এবার খুব শীঘ্রই বেঙ্গল টপার হবে শুভ বিবাহ। ধারাবাহিকের একের পর এক চমকের কারণে এমনটাই ধারণা করেছিলেন দর্শকদের মধ্যে অধিকাংশ।
আরও পড়ুন: কেলেঙ্কারি কান্ড! মিশকার সঙ্গে হাত মেলাল ইরা! বীর হল কিডন্যাপ! ছেলেকে কি বাঁচাতে পারবে সূর্য-দীপা
বদলে যাচ্ছে শুভ বিবাহের সময়
তবে সুধা ও তেজের বিয়ে মিটতে না মিটতেই একেবারে বদলে গেল টিআরপির হাল। প্রথম পাঁচ থেকে ছিটকে গেল শুভ বিবাহ। বর্তমানে একেবারেই মেনে নেমে এসেছে শুভ বিবাহর জনপ্রিয়তা। টিআরপি তালিকায় একেবারেই কামাল করতে পারছে না ধারাবাহিকটি। বর্তমানে তেজ এবং সুধার মধ্যে টক ঝাল কেমিস্ট্রি দর্শকদের পছন্দ হলেও প্রতিপক্ষ ধারাবাহিক ডায়মন্ড দিদি নিত্যনতুন চমকের কারণে প্রায় ধরে ফেলেছে শুভ বিবাহকে। গত সপ্তাহেই মাত্র ০.১ পার্থক্যে জয় লাভ করতে পেরেছে শুভ বিবাহ। যা দেখে চিন্তায় পড়েছেন দর্শকরা। কারণ বুঝেই যাচ্ছে আগামী দিনে ধারাবাহিকে কোন বিশেষ চমক না আসলে স্লট হারাতেই পারে এই ধারাবাহিকটি। আর নতুন ধারাবাহিকের আগমনে বদলে যেতে পারে এই ধারাবাহিকটির সময়।





