বর্তমানে বাংলা বিনোদনের (Entertainment) অন্যতম জনপ্রিয় চ্যানেল গুলির মধ্যে একটি হলো ষ্টার জলসা (Star Jalsha)। দর্শকদের (Audience) আনন্দ দিতে এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে একাধিক জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial)। এর পাশাপাশি কোনো একটি ধারাবাহিক টিআরপিতে (TRP) পিছিয়ে পড়লেই সেই জায়গায় আগমন ঘটছে একাধিক নতুন ধারাবাহিকের।
সব মিলিয়ে বছরের পর বছর বাংলার ধারাবাহিক প্রেমী দর্শকদের বিনোদন উপহার দিয়ে চলেছে এই চ্যানেল। প্রত্যেকটি ধারাবাহিক এক একটি বেশ নামিদামি প্রযোজনা সংস্থা কর্তৃক সম্পাদিত হয়। এমনই একটি জনপ্রিয় প্রোডাকশন হাউজ হচ্ছে ব্লুজ। এই মুহূর্তে জগদ্ধাত্রী গীতা এলএলবি এবং যোগমায়া, এই তিনটি ধারাবাহিকের তত্ত্বাবধানে রয়েছে এই প্রোডাকশন হাউজ।
প্রতিটি ধারাবাহিকের গল্প অসাধারণ। জগদ্ধাত্রী টিআরপি তালিকায় বেশিরভাগ সপ্তাহের প্রথম স্থান যখন করছে এবং গীতা এলএলবিও শুরু থেকেই প্রথম পাঁচে নিজের জায়গা টিকিয়ে রেখেছে। আর আগামীকাল থেকেই জি বাংলার পর্দায় শুরু হবে যোগমায়া। যার প্রোমো ভিডিওটি মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। জানা যাচ্ছে এইবার এই প্রোডাকশন হাউসের তরফ থেকেই স্টার জলসার (Star Jalsha) পর্দায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক।
এবার প্রশ্ন উঠছে এই ধারাবাহিকের নায়ক এবং নায়িকার চরিত্রের কোন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের বেছে নিয়েছে প্রোডাকশন হাউজ? যতদূর জানা যাচ্ছে নায়িকা চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলিকে। পূর্বে গুড্ডি ধারাবাহিকে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেছেন এই অভিনেত্রী। টিআরপি অত্যন্ত বাজেভাবে পড়ে যাওয়ার কারণে ধারাবাহিকটিকে শেষ করে দেয় চ্যানেল। গুড্ডি ধারাবাহিকের মধ্যে দিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই নায়িকা।
আরো পড়ুন: পুতুলকে ধাক্কা মেরে ফেলে দিল রঞ্জা! মনের দুঃখে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল পুতুল!
এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ সেনকে। এর আগে সান বাংলা (Sun Bangla) চ্যানেলের ফাগুনের মোহনা ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। এইবার জলসায় ব্লুজ প্রোডাকশন হাউজের আসন্ন ধারাবাহিকে নায়ক নায়িকা হিসেবে দেখা যাবে এই জুটিকে। এখনো অবধি এই নিয়ে নিশ্চিতভাবে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কিছুই জানা যায়নি। তবে সূত্রের খবর খুব তাড়াতাড়ি জলসার পর্দায় সম্প্রচারিত হবে ধারাবাহিকের প্রথম প্রোমো।
![]()





