পরাগের পা ছুঁতেই ঘটলো অদ্ভুত কান্ড! কার কাছে কই মনের কথা ধারাবাহিকে নতুন মোড়! 

এই মুহূর্তে দর্শকদের মতে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের সবথেকে সত্যনিষ্ঠ এবং বাস্তববাদী ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। এই ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের আনন্দ দিয়ে এসেছে। কিন্তু কখনো টিআরপি তালিকায় সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু ধারাবাহিকের বর্তমান প্লট গুলি দেখে দর্শকদের ধারণা খুব তাড়াতাড়ি টিআরপি তালিকা দখল করবে এই মেগা।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, আর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের শিকার হয় ধারাবাহিকের নায়ক পরাগ(Parag)। তারপর থেকেই বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েছে সে। হাঁটা চলার ক্ষমতা একেবারেই হারিয়ে ফেলেছে পরাগ। ডাক্তার জানিয়ে দিয়েছে তার পক্ষে হয়তো আর কোনদিনও উঠিয়ে দাঁড়ানো বা হাঁটাচলা করা কোনটাই সম্ভব হবে না। যার জন্য বেশ চিন্তায় পড়েছে মধুবালা। নিজের প্রাক্তন স্বামী এবং শাশুড়িকে নিয়ে নিজেও বেশ চিন্তিত।

অসুস্থতার আগে থেকেই আমূল পরিবর্তন ঘটেছে পরাগের। নিজেই ভুলগুলো বুঝতে পেরেছ সে। কারা এতদিন তার ভালো চেয়ে এসেছে এবং কারা প্রতিনিয়ত তার ক্ষতি চায় সে সবটাই অক্ষরে অক্ষরে বুঝতে পারছে পরাগ। কিন্তু দুর্ভাগ্যবশত এখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তার বুঝতে এতটাই দেরি হয়ে গিয়েছে যে এখন আর কোনোভাবেই নিজের জীবনের শিমুলকে ফিরে পাওয়া সম্ভব নয়।

সম্প্রতি ধারাবাহিকের পর্দায় ধুমধাম করে পালন করা হচ্ছে দোল উৎসব। এত দুঃখের মাঝেও আনন্দ উৎসবে মেতে উঠেছে প্রত্যেকটি সদস্য। প্রতিনিয়ত তারা চেষ্টা করে চলেছে সমস্ত দুঃখকে ভুলে গিয়ে ভালোভাবে বাঁচার। এর মাঝে ছেলেটা এইভাবে বিছানায় পড়ে রয়েছে এটা কিছুতেই মেনে নিতে পারছে না মধুবালা। তাই শিমুল চেষ্টা করে পরাগের মুখে হাসি ফোটানোর। এমনিতেই বেশ কিছুদিন ধরে পরাগের ব্যবহারে তার প্রতি দুর্বল হয়ে পড়েছে শিমুল।

আরো পড়ুন:স্টার জলসায় ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকের নায়িকা বদল! অঙ্গনার জায়গায় আসছেন এই জনপ্রিয় অভিনেত্রী

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, পরাগের ঘরে এসেছে শিমুল। সে পরাগকে প্রণাম করতে চায়। এটা শুনে পরাগ বলে সে শিমুলের প্রণাম পাওয়ার যোগ্য নয়। এই শুনে শিমুল জানায়, “রং দিলে তাকে প্রণাম করতে হয়। আর আমি এই প্রণামটা আন্তরিকভাবে মন থেকে করতে চাই।” এটা শুনে অবাক হয়ে যায় পরাগ। তবে কি এভাবেই একটু একটু করে পরাগের জীবনে নতুন করে প্রবেশ করতে চলেছি শিমুল?