টেলিভিশন হোক বা টলিউড (Tollywood), তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জানতে বরাবরই আগ্রহ দেখিয়েছেন দর্শকেরা। তবে জনপ্রিয়তার দিক থেকে টলিউড তারকাদের চেয়ে এখন অনেক বেশি পরিচিত টেলিভিশনের (Television) তারকারা। তাঁদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছেন গাঁটছড়া খ্যাত শোলাঙ্কি রায় (Solanki Roy)। শোলাঙ্কি শুধু সিরিয়ালের জন্যই নয়, টলিউডেও তিনি যথেষ্ট পরিচিত একটি মুখ।
টলিউডে মিষ্টি মেয়ে নামেই পরিচিত শোলাঙ্কি। এর আগে প্রথমা কাদম্বিনী, ইচ্ছেনদী সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। অভিনয়ের নিরিখে তাঁর দারুণ জনপ্রিয়তা রয়েছে। সিরিয়ালের পাশাপাশি সিনেমা এবং ওয়েব সিরিজেও কাজ করেছেন শোলাঙ্কি। তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও বেশ চর্চিত। শোলাঙ্কির বিয়ে নিয়ে বা এখন তিনি কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা নিয়ে বরাবরই ভক্ত-অনুগামীদের আগ্রহ কম নেই। যদিও এখন সকলেই জানেন যে তিনি বিবাহিত। তবে স্বামীর সঙ্গে শোলাঙ্কিকে দেখা যায় না। ইন্ডাস্ট্রির ভেতরকার খবর যে শোলাঙ্কির বিবাহিত জীবনে নাকি চিড় ধরেছে।
বৈবাহিক সম্পর্ক ভাঙ্গনের পথে
২০১৮ সালে ইচ্ছে নদী ধারাবাহিকটিতে প্রধান চরিত্রে অভিনয় করার পর পরই বহুদিনের বন্ধু তথা প্রেম শাক্য বসুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে দেখা গিয়েছিল শোলাঙ্কিকে। এরপর স্বামীর সঙ্গে দেশ ছেড়ে নিউজিল্যান্ডে পাড়ি দেন অভিনেত্রী। তবে কয়েক বছর পর ফের কলকাতায় ফিরে এসে অভিনয় শুরু করেন।
গুঞ্জন উঠেছিল, শোলাঙ্কি ও তাঁর স্বামীর সম্পর্কের চিড় নিয়ে। আর এর মাঝে নাকি রয়েছেন টলিউডের এক জনপ্রিয় অভিনেতা। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনই মুখ খুলতে চাননি তিনি। কয়েক মাস আগে তিনি সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়েছিলেন, এসব সমালোচনা, গুঞ্জন, বিতর্ক থেকে নিজেকে দূরেই রাখতে চান তিনি। তবে এইবার সামনে এলো আসল ঘটনা।

জনপ্রিয় তারকার সাথে সময় কাটাচ্ছেন অভিনেত্রী
একটানা কাজের পর ছুটি কাটাতে অভিনেত্রী পাড়ি দিয়েছেন মুম্বাইতে। তবে তিনি একা নন, সময় কাটাতে গিয়েছেন এক বন্ধুর সাথে। এই বন্ধু হলেন টলিউডের জনপ্রিয় মুখ সোহম মজুমদার। অভিনেত্রী এই বিষয়ে কিছুই জানাননি তবে সম্প্রতি সোহম সোশ্যাল মিডিয়ায় শোলাঙ্কির একটি ছবি স্টোরিতে দেন আর সেখান থেকে শুরু হয় জল্পনা। শোনা যাচ্ছে তারা নাকি প্রেম করছেন। যদিও এই বিষয়ে তাদের থেকে কোন কিছুই জানা যায়নি। আগামী দিন বলে দেবে এটি জল্পনা নাকি সত্যি।






