ফুলকি জগদ্ধাত্রীদের ভিড়ে হারিয়ে গেল শ্যামা মোহররা! নতুন রূপে একই জুটি নিয়ে ফিরলেও দর্শকদের মন জয় করতে ব্যর্থ তারা

বর্তমানে বাংলা বিনোদন (Entertainment) জগতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এখানে প্রত্যেকটি চ্যানেল প্রতিনিয়ত একে অপরের সাথে এক অলিখিত প্রতিযোগিতায় শামিল হচ্ছে। যেখানে একটু এদিক থেকে ওদিক হলেই প্রতিযোগিতা থেকে ছিটকে যাচ্ছে ধারাবাহিক (Bengali Serial)। আর তৎক্ষণাৎ টেলিভিশন থেকেও চিরতরে মুছে যাচ্ছে সেই ধারাবাহিকের নাম। তবে ইদানিং পুরনো জনপ্রিয় নায়িকাদের জনপ্রিয়তা কেমন যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে।

নতুন তারকাদের নিয়ে ব্যস্ত দর্শক

সময়ের সাথে সাথে প্রত্যেকটি বস্তুর বয়স বাড়ে, আর এই বয়স বাড়ার সাথে সাথে ফিকে হয়ে আসে জনপ্রিয়তা। যত দিন যায় বাংলা ধারাবাহিকের তারকারাও দর্শকদের চোখে পুরনো হয়ে ওঠে। তখন তাদের নজর যায় সদ্য আসা তারকাদের উপর। সেই সময় যদি ভীষণ আকর্ষণীয় এবং মনোগ্রাহী কোন গল্প প্রদর্শন না করা যায় তাহলে খুব সহজেই দর্শকদের আকর্ষণ সৃষ্টি হতে পারে সদ্য আসা ধারাবাহিকের নতুন মুখ গুলোর উপর।

হারিয়ে যাচ্ছে পুরনো নায়িকারা

এমনটাই হতে দেখা যাচ্ছে বাংলা ধারাবাহিকে অভিনেত্রীদের সাথে। কৃষ্ণকলি ধারাবাহিকের শ্যামাকে নিশ্চয়ই সবার মনে আছে। ধারাবাহিকটি চলাকালীন শ্যামার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। প্রত্যেকটি দর্শকের মনে পাকা পাকি ভাবে জায়গা করে নিয়েছিল এই চরিত্রটি। তখন টিআরপিতে এই ধারাবাহিক ছিল টপে। কিন্তু তারপরে এই অভিনেত্রীর বাংলা মিডিয়াম ধারাবাহিকটি যখন আসে তখন কিন্তু আর তেমন মাতামাতি হয়নি তাকে নিয়ে। টপে থাকাতো দূরে থাক এক থেকে পাঁচের মধ্যেই আসতে পারছে না এই ধারাবাহিক।

এমন আরও একটি জলজ্যান্ত উদাহরণ হল সোনামনি সাহার এক্কা দোক্কা। সোনামণি যখন মোহর চরিত্রে অভিনয় করেছিলেন তখন টিআরপিতে তার ধারে কাছে আসতে পারিনি কেউ। সেই মোহর এখন রাধিকা হয়েছে। তবে আগের মতন জনপ্রিয়তা কোনোভাবেই অর্জন করতে পারেনি সে। উল্টে বেশ খানিক সমালোচনার শিকার হচ্ছে নিত্যদিন।

তৃণা সাহাকে সবাই চেনেন। খড়কুটো ধারাবাহিককে তৃনা যে আকাশ প্রমাণ জনপ্রিয়তা পেয়েছিল বালি ঝড় ধারাবাহিকে সেই একই জুটিকে ফিরিয়ে এনেও তার বিন্দুমাত্র অর্জন করতে পারেনি চ্যানেল। ফলে দু মাসে বন্ধ হয়ে গিয়েছে সিরিয়াল। দিন দিন কোথাও যেন হারিয়ে যাচ্ছে পুরনো অভিনেত্রীদের সেই জনপ্রিয়তা সেই জৌলুস। তবেকি নতুনদের আগমন ভাটা ফেলেছে তাদের জনপ্রিয়তায়?