দীপাকে নয় শুধু মেয়েদের নিতে এলো সূর্য! বাবার কাছে ফিরলো না দুই মেয়ে, কষ্ট পেয়ে দুর্ঘটনার কবলে সূর্য!

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম পাঁচ থেকে ছিটকে গেল অনুরাগের ছোঁয়া।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, সূর্য তার নিজের দোষে এমন এক পরিস্থিতি তৈরি করে ফেলেছে যে, সেই পরিস্থিতি তাকে বাধ্য করেছে দীপার থেকে আলাদা হয়ে যেতে। বর্তমানে দীপাকে ডিভোর্স দিয়েছে সূর্য যার ফলে সোনা রুপাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছে দীপা।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, সূর্যকে দেখে তাকে খুব অপমান করে উর্মি। সূর্য উর্মিকে বোঝানোর চেষ্টা করে, যা হচ্ছে তাতে সূর্যর কোন হাত নেই। কিন্তু উর্মি সূর্যকে তার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এরপর সেখানে আসে দীপা। আর তখনই তাদেরকে ফলো করে চলে আসে মিডিয়া।

সূর্য দীপাকে দোষারোপ করতে থাকে কারণ দীপা সূর্যর জন্য অপেক্ষা না করে তাদের স্কুলের অনুষ্ঠানে চলে এসেছে। দীপাও সূর্যকে বোঝায় যে ওই বাচ্চা দুটো কতটা কষ্ট পাচ্ছিল। কিছুক্ষণ এমনটাই চলতে থাকে। বেশ কিছুক্ষণ দীপাকে দোষারোপ করার পর সূর্য স্বার্থপরের মত সোনা রুপাকে নিজের কাছে নিয়ে যেতে চায়। দীপা তার ডাক্তারবাবুর মুখে এমন কথা শুনে বেশ অবাক হয়।

তারপর সেখানে চলে আসে সোনা রুপা। রুপা বলে সে কোথাও যাবে না। সে তার মায়ের কাছেই থাকবে। অন্যদিকে সোনা বলে সে তার পাতা মেয়ে আর মাকে ছেড়ে কোথাও যেতে পারবেনা ওরা গেলে তবেই সোনা যাবে। এই শুনে সূর্য কষ্টে দুঃখে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আর একটা অ্যাক্সিডেন্ট ঘটায়। অন্যদিকে দীপা সূর্যর জন্য চিন্তা করতে থাকে।