স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। টানা ১৪ সপ্তাহ ধরে ‘বেঙ্গল টপার’ হয়ে এক নতুন রেকর্ড তৈরী করেছে এই ধারাবাহিকটি (Bengali Serial)। সব সময়ের মতো এখনও টি আর পি তালিকায় সেরার সিংহাসনে রীতিমতো রাজ করছে এই সিরিয়াল। আর এখন তো রীতিমতো ধুন্ধুমার পর্ব চলছে।
দর্শকরা দেখেছেন আগের দিনের পর্বে কে বেশি ঝগড়া করে, সূর্য না দীপা সেই নিয়ে কথা কাটাকাটি হয় সোনা আর রুপার মধ্যে। সোনা বলে বাবা অতটাও খারাপ নয়। তুমি কেন বাবাকে ওভাবে বল? অন্যদিকে রুপা বলে বাবা খালি মাকে অপমান করে। তখন সোনা বলে, মাও তো বাবার সঙ্গে ঝগড়া করে।
এরপর তারা দুজনে একটি বাজি ধরে সেটাকে সফল করার জন্যই সূর্য আর দীপার দিকে একটি করে চিঠি ছুড়ে দেয় তারা। সেটা পাওয়ার পরে ঝামেলা বেধে যায় দুজনের মধ্যে। একে অপরকে অনেক কথা শোনালেও প্রয়োজনের চাইতে অনেক বেশি অপমান করে সূর্য দীপাকে। যা দেখে আবারো খুব কষ্ট পায় রুপা। আর এখানেই প্রমাণ হয়ে যায় কে বেশি ঝগড়া করে।
এরপর সূর্য রুপাকে চকলেট দিলে রুপা অভিমান করে বলে রুপা চকলেট খায় না ডাক্তারবাবু রুপার দাঁতে ব্যথা। ওটা তুমি খেয়ে নাও। সূর্য অবাক হয়ে যায় রুপার এমন উত্তরে। এরপর দীপা সোনার কপালে একটি আদরের চুমু দিয়ে রুপাকে নিয়ে চলে যায় ওখান থেকে। এরপর বাড়ি যাওয়ার জন্য উদ্যত হয় সূর্য। এই সময় সোনা সূর্যকে বলে তুমি এত ঝগড়া করো কেন বাবা মায়ের সাথে সবসময়?
সূর্য মনে মনে ভাবে কী শিক্ষাটাইনা দিচ্ছে এদেরকে দীপা। সূর্য বলে আমরা ঝগড়া করি না মা তুমি ভুল বুঝছো। যখন সোনা বলে না করো তো। আজ পাতা মেয়ে আর আমার মধ্যে একটা বাজি হয়েছিল যে কে বেশি ঝগড়া করে সেটা জানার। আর তাই জন্যই তো আমরা ঐ চিরকুট গুলো তোমাদের দিকে ছুড়ে ছিলাম। সোনার কথায় অবাক হয়ে যায় সূর্য আর বলে ওগুলো তোমরা ছুঁড়েছিল? সোনা রীতিমতো বিরক্ত হয়ে বলে হ্যাঁ আমরা ছুঁড়ে ছিলাম। আর বাচ্চারা দুষ্টুমি করবে নাতো কারা করবে? এতদিন সূর্যের উপর বিরক্ত হয়েছিল দর্শকরা, তারপর ধীরে ধীরে রুপা সূর্যের ব্যবহারে ভীষণ বিরক্ত হয়ে পড়ে। আর এখন সোনাও বাদ পরলো না সেও সূর্যের এমন ঝগড়া ঝামেলা করা নিয়ে খুব বাজে ভাবে বিরক্ত।





