বিরাট খবর! দেশ ছাড়িয়ে এবার বিদেশে সোনা, রুপা! বিদেশি টেলিভিশনে দুই খুদে অভিনেত্রী!

দীর্ঘদিন ধরে চলা স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। ধারাবাহিকটি দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে চলে আসছে টেলিভিশনের পর্দায়। ধারাবাহিকটি প্রথমে সূর্য এবং দীপার প্রেমের গল্প দিয়ে শুরু হলেও বর্তমানে ধারাবাহিকটি সূর্য দীপা এবং তাদের দুই মেয়ের জীবনের গল্প নিয়ে এগিয়ে চলেছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতার দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। দিব্যজ্যোতি এবং স্বস্তিকা প্রথমবার জুটি হিসেবে ধরা দিয়েছে। আর তাদের জুটি প্রথম থেকেই জনপ্রিয়তা পেয়েছে।

তবে বর্তমানে ধারাবাহিকে সোনা রুপার জীবনের গল্প নিয়ে এগোচ্ছে ধারাবাহিক। তাই ধারাবাহিকের জনপ্রিয়তা আবারো ফিরে এসেছে কিছুটা। মাঝে যেমন ধারাবাহিকের জনপ্রিয়তা একেবারে পড়ে গিয়েছিল। তবে আবার নতুন করে মাথা তুলে দাঁড়িয়েছে এই ধারাবাহিক। বর্তমানে বড় সোনার চরিত্রে অভিনয় করছেন দেবপ্রিয়া বসু এবং বড় রুপার চরিত্রে অভিনয় করছেন সায়না চ্যাটার্জী। তবে বর্তমানে সোনা রুপা চরিত্রের চেয়েও ছোটবেলার সোনা রুপাকে দর্শক বেশি ভালবাসতেন। আর ছোট্ট সোনা রুপার চরিত্রে অভিনয় করত সৃষ্টি মজুমদার এবং মিশিতা চ্যাটার্জী।

Anurager Chowa, Star jalsha, Bengali Serial, Bengali Telivision, অনুরাগের ছোঁয়া, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anurager Chowa Today Episode 13 September, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৩ সেপ্টেম্বর, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব

শোনা যাচ্ছে এবারে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পা রাখতে চলেছে এই দুই খুদে। শীঘ্রই বিদেশের ছবিতে কাজ করতে দেখা যাবে দুজনকে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে দুই খুদে এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এবারে সরাসরি বিদেশের মাটিতে কাজ করতে চলেছে দুজন তাও আবার একসাথে। এত অল্প বয়সে এত বিপুল জনপ্রিয়তা পেয়েছে দুই খুদে যে বলার মত না। দর্শকমহলে তো তাদের প্রত্যেকেই ভীষণ ভালোবাসা দিয়েছে। এই ধারাবাহিকের হাত ধরে আর দর্শকদের সেই ভালোবাসা পেয়েই এবার দুই খুদে পৌঁছে গেল বিদেশে।

দুজনের এই সাফল্যের খবর শুনে দর্শকেরা তো ভীষণ খুশি। সোনা রুপা দুজনেরই বাবা-মা ভীষণ গর্ববোধ করছে নিজেদের সন্তানদের নিয়ে। ইতিমধ্যেই দুজনের ফ্যান পেজের তরফ থেকে এই নিয়ে বহু পোস্ট করা হয়েছে। দুজনের সাফল্যে ভক্তরাও ভীষণ খুশি। স্টার লাইফ আফ্রিকা চ্যানেলে আসছে তাদের নতুন ধারাবাহিক।

আসলে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি এত বিপুল জনপ্রিয়তা পেয়েছে যে বাংলার এই সিরিয়াল এবারে প্রচার হবে বিদেশের মাটিতে। এবার থেকে বিদেশের টিভিতে নিয়মিত সম্প্রচারিত হবে ধারাবাহিকটি। স্টার লাইফ আফ্রিকা চ্যানেলে এবার থেকে সম্প্রচারিত হবে অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিকটির বাংলা পর্বগুলি ইংরেজি ভাষায় ডাবিং করে দেখানো হবে ওই চ্যানেলে। চরিত্র সবাই একই থাকছে। সেই অঞ্চলের মানুষদের বোঝার সুবিধার্থে ইংরেজি ভাষায় ডাবিং করে নেওয়া হবে প্রত্যেকটি পর্ব।