সোনার আসল মা হলো দিদি! উর্মির কথায় অবাক সূর্য, তবে কি সোনা আর ফিরবে না সূর্যের কাছে? নাকি সূর্য এবার সত্যিটা জানতে চাইবে?

বর্তমানে ধারাবাহিকের জগতে স্টার জলসার অনুরাগের ছোঁয়ার ধারে কাছে আর অন্য কোন ধারাবাহিক নেই। প্রায় প্রত্যেকটি সপ্তাহেই টিআরপিতে সেরা এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকের নায়ক সূর্যের সাথে নায়িকা দীপার একাধিক ঝামে সৃষ্টি হওয়ার ফলে বেশ বিরক্ত রয়েছেন দর্শকরা। কিন্তু তাও তাদের দুই সন্তান সোনা রুপার কাণ্ডকারখানা মাতিয়ে রেখেছে ভক্তদের।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখানো হয় সোনা, কিছুতেই থাকতে চাইছে না সূর্যের কাছে। কিন্তু এর মাঝেই দীপাকেও আবারো অপমান করে বার করে দিয়েছে সূর্য। বাড়ির প্রতিটা মানুষ ভীষণ রেগে গিয়েছে সূর্যের উপর। কিন্তু সূর্যের দাবি দীপা ধীরে ধীরে সোনাকে বশ করে নিচ্ছে। সূর্যের থেকেই দূরে সরিয়ে দিচ্ছে তার সন্তানকে।

অন্যদিকে দেখা যায় সোনা নিজে নিজেই তৈরি হয়ে ড্রাইভারকে গিয়ে বলছে তাকে যেন ফুল মার বাড়িতে পৌঁছে দেওয়া হয় তখনই সেখানে এসে পড়ে উর্মি। সোনার জোরাজুরিতে উর্মি নিজেই তাকে দিয়ে আসে দিদির বাড়িতে। সেখানে গিয়ে সোনা খুব খুশি হয়। তার পাকা মেয়ের সাথে গল্প করতে থাকে সোনা। অন্যদিকে সোনার জন্য একগাদা খেলনা কিনে বাড়িতে এসে সূর্য দেখে সোনা নেই। উর্মি ফিরে সূর্যকে জানালো সোনা তার ফুল মায়ের বাড়িতে।

উর্মি কি করে এরকম একটা কাজ করতে পারলো সেটা ভেবে অবাক হয়ে যায় সূর্য। সে বলল তোমার এত সাহস কি করে হয় আমার মেয়েকে আমার অনুমতি ছাড়া অন্য কারোর বাড়িতে রেখে আসার। সূর্যের বাবা প্রবীর তাকে বোঝানোর চেষ্টা করল যে সোনা মায়ের মনের অবস্থা খুবই খারাপ তার মন ভালো করতে এখন সে যা চায় তাই করতে হবে। কিন্তু সূর্য এসব কথা শুনতে একেবারেই রাজি নয়।

তখনই সেখানে উপস্থিত মিশকা বলে উঠলো তোর মেয়ের মাথাটা খারাপ করে দিচ্ছে দীপা। তার এমন কথা শুনে পালক ধমক দিল মিশকাকে। সূর্যের ততক্ষণে রাগে দুঃখে মাথা খারাপ হয়ে গিয়েছে। সূর্যকে শান্ত করার জন্য উর্মি বলল দিদি বলেছে ঠিক সময় মত সোনাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবে। সে আরো বললো, দিদির কাছে সোনা খুব ভালো থাকে দিদি এখন সোনার আসল মা হয়ে উঠেছে। যা শুনে রাগে জ্বলে উঠল সূর্য। আর কতদিন চলবে? এমন মান অভিমানের খেলা? বাবা মায়ের পারস্পরিক দ্বন্দ্বের জন্য আর কতদিন কষ্ট পাবে দুটো নিষ্পাপ শিশু? প্রশ্ন দর্শকদের।