ইতিমধ্যেই দর্শকদের জানানো হয়েছে খুব তাড়াতাড়ি স্টার জলসায় (Star Jalsha) পর্দায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের নাম শুভ বিবাহ (Shubho Bibaho)। এখানে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোনামণিকে। এর আগে এমন চরিত্র হয়ত দর্শকরা তাকে দেখেননি। অর্থাৎ বোঝাই যাচ্ছে বেশ রোমাঞ্চকর হতে চলেছে এই ধারাবাহিকের প্লট। তবে ঠিক কী ঘটতে চলেছে নায়িকার জীবনে?
সম্প্রতি ১৭ই জুন থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়ে যাচ্ছে সোনামণি সাহার নতুন ধারাবাহিক শুভ বিবাহ। প্রতিদিন ঠিক রাত নটায় সম্প্রচারিত হতে চলেছে এই আসন্ন মেগা। ইতিমধ্যেই দর্শকদের জানানো হয়েছে এই ধারাবাহিকে নায়কের চরিত্র থাকছেন জনপ্রিয় অভিনেতা হানি বাকনা। বহুদিন পর আবার ধারাবাহিকের পর্দায় প্রধান চরিত্রে দেখা মিলবে তার।
এর আগে স্টার জলসা চ্যানেলের এক্কাদোক্কা ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী সোনামণি সাহাকে। এই অভিনেত্রীর পূর্বের ধারাবাহিকগুলি জনপ্রিয়তা পেলেও এক্কাদোক্কা ধারাবাহিকটি সেভাবে টিআরপি না পাওয়ায় বেশ তাড়াহুড়ের মধ্যেই এটিকে শেষ করে দেয় চ্যানেল। তাই অভিনেত্রীর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার নতুন ধারাবাহিকের খবরের জন্য।
কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে জলসার এই আসন্ন ধারাবাহিকের প্রথম প্রোমো (Promo)। যেখানে দেখা গিয়েছে একটা বিয়ের বাড়িতে ফুল দিয়ে সাজানোর সময় নায়কের সঙ্গে দেখা হয় নায়িকার। তবে অনেক দর্শকরাই হয়তো জানেন না এই নায়িকার জীবনে অর্থাৎ সুধার জীবনে একটা অনেক কঠিন অতীত রয়েছে। যে অতীতের ছায়া তার বর্তমানের পিছু ছাড়েনি। আর এই গোটা বিষয়টাই ধারাবাহিক থেকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে চলেছে।
আরও পড়ুন: বাড়ি বন্ধক আটকাতে ভয়ংকর পদক্ষেপ নিলো প্রতীক্ষা! শিমুলের বিরুদ্ধে শাশুড়িকে নির্যাতনের মিথ্যে মামলা করলো সে!
কী হয়েছিল নায়িকার অতীতে?
দেখা যাবে, সুধা অর্থাৎ ধারাবাহিকের নায়িকার আগে যেখানে বিয়ে হয়েছিল সেখানে তার ওপর শারীরিক এবং মানসিক নি’র্যা’ত’ন করা হতো। আর এই গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে আসে সুধা। ডিভোর্স দেয় স্বামীকে। তারপর মায়ের সাথে মামার বাড়িতে থাকে। এরপর সুধার জীবনে কি ঘটবে সেটাই দেখানো হবে ধারাবাহিকের পর্দায়।





