কিছুদিন আগেই স্টার জলসায় (Star Jalsha) শেষ হয়েছে এক্কা দোক্কা (Ekka Dokka) ধারাবাহিকটি। এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহাকে। মোহর ধারাবাহিকের মধ্যে দিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
এই জনপ্রিয়তার দিকে নজর রেখে সনাতিক জুটিকে তার পরবর্তী ধারাবাহিক ও ফিরিয়ে এনেছিল চ্যানেল। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। টিআরপির অভাবে শেষ হয়ে যায় এই ধারাবাহিক। তারপর থেকেই দর্শকরা উৎসুক হয়েছিলেন সোনামণির ফেরার অপেক্ষায়।
দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ফের স্টার জলসায় ফিরতে চলেছে সোনামণি সাহা। আবারো ম্যাজিক মোমেন্ট প্রোডাকশন হাউজের হাত ধরেই ফিরছেন তিনি। তার বিপরীতে থাকতে চলেছেন বিশ্বজিৎ ঘোষ।
কিছুদিন আগেই জি বাংলায় খেলনা বাড়ি ধারাবাহিকটি শেষ হয়েছে আর সেই ধারাবাহিকের প্রধান নায়ক হিসেবে দেখা গিয়েছে তাকে। এর আগে স্টার জলসায় শেষবারের মতো কে আপন কে পর ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। ফের সোনামণির হাত ধরেই স্টার জলসায় ফিরছেন বিশ্বজিৎ।

যতদূর জানা যাচ্ছে ধারাবাহিক টির নাম হতে চলেছে কাছের মানুষ। এই ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে দেখা যাবে অনন্যা বিশ্বাসকে। জানুয়ারি মাসেই শুটিং হবে এই ধারাবাহিকের প্রথম প্রোমোর। এবার সোনামণি বিশ্বজিতের নতুন জুটি দর্শকদের কেমন লাগে সেটাই দেখার বিষয়।





