বর্তমানে বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টার জলসার (Star Jalsha) মধ্য দিয়ে এক বিরাট জনপ্রিয়তা লাভ করেছেন অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)। স্টার জলসা হাত ধরে এই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। একে একে জনপ্রিয় সব ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।
তার প্রথম ধারাবাহিক দেবী চৌধুরানী বিরাট জনপ্রিয়তা পায়। এরপর তার অভিনীত মোহরও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এখনো অবধি এই চ্যানেলের সাথে তার সর্ব শেষ কাজ হলো এক্কা দোক্কা। এতদিন ধরে অভিনেত্রী জলসার সাথে চুক্তি বদ্ধ ছিলেন। কিন্তু এইবার সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ শেষ হতেই তার কাছে চলে এসেছে অন্য একটি জনপ্রিয় চ্যানেলের প্রধান চরিত্রের কাজের অফার।
খুব তাড়াতাড়ি বাংলা টেলিভিশনের (Bengali Television) একটি জনপ্রিয় চ্যানেলে আসতে চলেছে একটি হাই বাজেটের নতুন ধারাবাহিক। এটি তৈরি হচ্ছে কিছুটা সিআইডি বা সাবধান ইন্ডিয়ার অনুকরণে। যেখানে দেখা যাবে ছোট ছোট বেশ কিছু গল্প। যেমনটা সিআইডি বা সাবধান ইন্ডিয়ায় দেখানো হয়ে থাকে। অর্থাৎ শুনেই বোঝা যাচ্ছে বেশ আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে এই নতুন ধারাবাহিকটি।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ কৌশিক সেনের মা চিত্রা সেন, এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী? জানালেন কৌশিক সেন
এখানে প্রত্যেক সপ্তাহে একটি নতুন করে রহস্য উত্থাপিত হবে দর্শকদের সামনে। আর এই রহস্যের সমাধান করবে ধারাবাহিকের প্রধান নায়ক নায়িকারা। আর এই গোটা বিষয়টিকে পরিচালনা করার জন্য প্রয়োজন একজন জনপ্রিয় অভিনেত্রীর। তাকে দিয়েই এই গোটা একটি পর্ব পরিচালনা করা হবে যেমনটা সাবধান ইন্ডিয়ায় দেখেছেন দর্শকরা। নিঃসন্দেহে এটি একেবারে অন্যরকমের একটি কাজ যেটা অন্য কোন বাংলা বিনোদনের চ্যানেল করে উঠতে পারেনি।
নির্বাচিত হলেন সোনামণি সাহা
এই নতুন সিরিয়ালটি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে সান বাংলা (Sun Bangla) চ্যানেলে এবং এই ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে থাকবে ফ্রেন্ডস কমিউনিকেশন প্রোডাকশন হাউজের। এখানেই ধারাবাহিকটির পরিচালিকা হিসেবে বেছে নেওয়া হয়েছে সোনামণি সাহাকে। তবে এখনো অবধি তার তরফ থেকে কোন সম্মতি সূচক উত্তর পাওয়া যায়নি। তিনি কি রাজি হবেন এই চরিত্রটি করার জন্য, কি মনে হয় দর্শকদের?





